ঝিনাইদহে তোফাজ্জেল হত্যা মামলায় ৬ আসামির যাবজ্জীবন

ঝিনাইদহ প্রতিনিধি
২৬ জুলাই ২০১৬, ০৯:৫৩আপডেট : ২৬ জুলাই ২০১৬, ০৯:৫৩

ঝিনাইদহে তোফাজ্জেল হত্যা মামলায় ৬ আসামির যাবজ্জীবন

ঝিনাইদহে তোফাজ্জেল হোসেন হত্যা মামলার রায়ে সোমবার বিকেলে ৬ আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ঝিনাইদহের একটি আদালত। ১৯৯৩ সালের ২৩ জানুয়ারি এই হত্যা মামলা থেকে আসামিরা খালাসপ্রাপ্ত হয়েছিলেন। উচ্চ আদালতে বাদীর রিভিশন মামলার পরিপ্রেক্ষিতে পুনঃবিচারে আদালত এই রায় দেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, ঝিনাইদহ সদর উপজেলার ঘোড়ামারা গ্রামের খেলাফৎ হোসেন, বেলায়েত হোসেন, কবির মিয়া, বশির উদ্দীন, ইউনুস আলী ও লাড্ডু মিয়া।

ঝিনাইদহের অতিরিক্ত দায়রা জজ-১ আদালতের বিচারক মাহরুফ হুসাইন এ হত্যা মামলার রায় দেন। রায়ে ৮ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়।

আদালত সূত্রে জানা গেছে, ১৯৯১ সালের ৭ জুন সদর উপজেলার গোয়ালপাড়া এলাকায় তোফাজ্জেল হোসেন নামে এক ব্যক্তিকে হত্যা করা হয়। নিহতের ভাই মতলেব হোসেন বাদী হয়ে ঘটনার পর দিন ঝিনাইদহ সদর থানায় ১৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে পুলিশ ১৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জসিট দাখিল করেন। ১৮ জনের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ১৯৯৩ সালের ২৩ জানুয়ারি তৎকালীন ঝিনাইদহের অতিরিক্ত জেলা জজ মাহবুবুর রহমান আসামিদের বেকসুর খালাস দেন। বাদী আসামিদের খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন (১৬৯৬/৯৩ নং) করেন।

উচ্চ আদালত মামলাটি পুনঃবিচারের জন্য রায় দেন। এরপর আসামিরা রিভিশন আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে লিভ টু আপিল (১৩২/২০০৫নং) করেন। সেখানেও হাইকোর্টের আদেশ বহাল থাকে। এরপর ২০০৭ সালের ১১ ডিসেম্বর উচ্চ আদালত থেকে পুনঃবিচারের জন্য হত্যা মামলাটি ঝিনাইদহের জজ আদালতে পাঠানো হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমাইল হোসেন জানান, আদালতের বিচারক উভয় পক্ষের শুনানি শেষে সোমবার বিকেলে ৬ জনকে যাবজ্জীবন ও ৮ জনকে এই দায় থেকে বেকসুর খালাস দেন।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রজব আলী জানান, তারা এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন।

/জেবি/

আরও পড়তে পারেন : শোলাকিয়ায় উদ্ধার করা গ্রেনেডের বিস্ফোরণ ঘটিয়েছে সেনাবাহিনী

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম