বেনাপোলে ভারতীয় ট্রাক চাপায় স্কুলছাত্রী নিহত

বেনাপোল প্রতিনিধি
২৬ জুলাই ২০১৬, ২১:০৫আপডেট : ২৬ জুলাই ২০১৬, ২১:১১

বেনাপোলে ভারতীয় ট্রাক চাপায় স্কুলছাত্রী নিহত বেনাপোল পোর্ট থানার চেকপোস্ট এলাকায় ভারতীয় খালি ট্রাকের চাপায় পিষ্ট হয়ে সোনিয়া খাতুন (৬) নামে প্রথম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রী নিহত হয়েছে। নিহত শিশু বড়আঁচড়া গ্রামের চেকপোষ্ট কুলি আকতার হোসেনের মেয়ে ও বড়আঁচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।
মঙ্গলবার  দুপুরে বেনাপোল চেকপোস্ট এলাকায়  বড়আঁচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, স্কুল শেষে শিশুটি তার ফুপুর সঙ্গে আত্মীয় বাড়ি বেড়াতে যাচ্ছিল। এ সময় ভারতীয় একটি খালি ট্রাক ওভারটেক করতে গিয়ে শিশুটিকে চাপা দেয়। এ সময় গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক (এসআই) নূর আলম জানান, শিশুটির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে ময়না তদন্তের ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও পড়ুন: জামালপুরে বন্যা পরিস্থিতি ভয়াবহ 

/টিএন/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম