যশোরে ‘লতিফ রাজাকার’ আটক

যশোর প্রতিনিধি
২৮ জুলাই ২০১৬, ১৩:৩৬আপডেট : ২৮ জুলাই ২০১৬, ১৩:৩৬

যশোরে ‘লতিফ রাজাকার’ আটক ১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে আব্দুল লতিফ ওরফে লতিফ রাজাকার (৬২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
বুধবার গভীররাতে যশোর সদরের আবাদকচুয়া সাতঘর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক লতিফ ওই গ্রামের মৃত শামছুল হকের ছেলে।
কোতোয়ালি থানার ওসি (তদন্ত) শ্যামলাল নাথ জানান, আটক লতিফ ১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত ছিলেন। তিনি স্বাধীনতা যুদ্ধের সময় আবাদকচুয়া গ্রামের রাজাকার কমান্ডার মওলানা আব্দুল মালেক মোড়লের হাত ধরে যশোরে রাজাকারদের আস্তানা আনসার ক্যাম্পে নিজের নাম লেখান। ওই সময় পাকিস্তানি হানাদার বাহিনী দিয়ে তিনি দেশের বহু লোককে হত্যা করিয়েছিলেন। এছাড়া ধর্ষণ, লুটপাট, বসতবাড়িতে অগ্নিসংযোগসহ মুক্তিযোদ্ধাদের গোপন খবর আদান প্রদানের সঙ্গে তিনি জড়িত ছিলেন। এসব কারণে এলাকাবাসী এখনও তাকে লতিফ রাজাকার হিসেবেই ডাকে।

আটক লতিফ জানান, তিনি রাজাকার ছিলেন না। তবে রাজাকার কমান্ডার মওলানা আব্দুল মালেক  মোড়লের সঙ্গে আনসার ক্যাম্পে রাজাকারদের ক্যাম্পে নাম লেখাতে গিয়েছিলেন। সে সময় তার বয়স কম থাকায় রাজাকাররা তার নাম তালিকাভুক্ত করেনি।

আরও পড়ুন:
গাজীপুর বারে হামলা মামলা: ৬ জেএমবি সদস্যের মৃত্যুদণ্ড বহাল, খালাস ২

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম