সাতক্ষীরায় জঙ্গি ও সন্ত্রাসবিরোধী র্যালি, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জঙ্গি ও সন্ত্রাস বিরোধী নাগরিক জোট শনিবার সকাল ১০টায় শহরের শহীদ স.ম আলাউদ্দিন চত্বরে এ কর্মসূচির আয়োজন করে।
এ উপলক্ষে সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ আলাউদ্দিন চত্বরে গিয়ে মিলিত হয়। সেখানে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচি চলাকালে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন জয় মহাপ্রভু সেবক সংঘের সভাপতি বিশ্বনাথ ঘোষ। বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সাতক্ষীরা জেলা আওয়ামী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওসমান গণি, প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাতক্ষীরা শাখার সভাপতি বিশ্বজিৎ সাধু, সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, ন্যাপ এর সাতক্ষীরা শাখার সাধারণ সম্পাদক কাজী সাঈদুর রহমান, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাতক্ষীরা সদর শাখার সম্পাদক অ্যাডভোকেট ফাহিমুল হক কিসলু, জেলা বাসদের সমন্বয়ক অ্যাডভোকেট আজাদ হোসেন বেলাল প্রমুখ।

বক্তারা বলেন, বিদেশিরা যাতে এদেশে বিনিয়োগ না করতে পারে সেজন্য স্বাধীনতার বিরোধী শক্তি পরিকল্পিতভাবে আইএস এর নামে গত পহেলা জুলাই গুলশানে ১৭ জন বিদেশিসহ ২২ জনকে হত্যা করেছে। তারা আগামীতে আরও বড় ধরনের সহিংসতার পরিকল্পনায় ব্যস্ত রয়েছে।
এ অবস্থা থেকে মুক্তি পেতে প্রশাসন ও সাধারণ মানুষকে সমন্বয় করে পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে সন্ত্রাস বিরোধী কর্মকাণ্ডের প্রচার প্রচারণা চালাতে হবে। যে কোনও মূল্যে তাদেরকে প্রতিহত করতে হবে।
/টিএন/
আরও পড়ুন:








