জঙ্গি-সন্ত্রাসীদের মদদদাতাদের সঙ্গে কোনও আপস নয়: মো. নাসিম

মাগুরা প্রতিনিধি
৩০ জুলাই ২০১৬, ২১:১১আপডেট : ৩০ জুলাই ২০১৬, ২১:১২

জঙ্গি-সন্ত্রাসীদের মদদদাতাদের সঙ্গে কোনও আপস নয়: মো. নাসিম

১৪ দলের সমন্বয়ক স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম বলেছেন, এদেশে বাংলা ভাইয়ের উত্থানে ও জঙ্গি তৎপরতায় বিএনপি-জামায়াত মদদ দেয়। তাদের আশ্রয়ে প্রশ্রয়ে সন্ত্রাস ও জঙ্গি তৎপরতা মাথা চাড়া দিয়ে উঠছে। জঙ্গিদের উত্থান শক্ত হাতে দমন করা হবে। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারকে উৎখাতের জন্য জঙ্গি দিয়ে তাণ্ডব চালানোর অপচেষ্টা চালানো হচ্ছে। জঙ্গি সন্ত্রাসবাদের মদদদাতাদের সঙ্গে কোনও আপোষ, সংলাপ, ঐক্য নয়। এসবের মদদদাতা খালেদা জিয়ার বিচার বাংলার মাটিতেই হবে।

মাগুরার মহম্মদপুর উপজেলা সদরে আর এস কে এইচ ইনস্টিটিউশন ময়দানে শনিবার বিকালে ১৪ দলের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গি তৎপরতা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টিমূলক জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় মো. নাসিম এসব কথা বলেন।

তিনি বলেন, দেশে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগে আধুনিক প্রযুক্তির ব্যবহারসহ সার্বিক উন্নয়নে সরকার দৃঢ় প্রতিজ্ঞ এবং সে লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। সরকারের সাফল্য ও অর্জন আজ আন্তর্জাতিক পর্যায়ে প্রশংসিত ও পুরস্কৃত হচ্ছে।

মো. নাসিম বলেন, ২০১৯ সালের আগে কোনও সংসদ নির্বাচন হবে না এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের অধীনেই হবে এটা নিশ্চিত।

মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসভায় আরও বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার, আ’লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক এমপি, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি, জেপি কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, প্রধান মন্ত্রীর সহকারি একান্ত সচিব সাইফুজ্জামান শিখর, জাসদ কেন্দ্রীয় নেতা মো. জাহিদুল ইসলাম প্রমুখ।

এর আগে দুপুরে স্বাস্থ্য মন্ত্রী মো. নাসিম মাগুরা সিভিল সার্জন অফিস প্রাঙ্গণে খুলনা বিভাগীয় কমিউনিটি ক্লিনিক অ্যাক্টিভেশন ক্যাম্পেইন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন এবং কমিউনিটি ক্লিনিকের নতুন লোগো আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেন। সাবেক স্বাস্থ্য উপদেষ্টা অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক দ্বীন মো. নুরুল হক, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখর প্রমুখ বক্তব্য রাখেন।

/জেবি/টিএন/

আরও পড়তে পারেন: লালমনিরহাটে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী জেলা কমিটি গঠিত

সম্পর্কিত
সর্বশেষ খবর
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি