যশোরে চেয়ারম্যান জলিল হত্যায় একজনের যাবজ্জীবন

যশোর প্রতিনিধি
০৪ আগস্ট ২০১৬, ০৪:০০আপডেট : ০৪ আগস্ট ২০১৬, ০৪:০৩

যাবজ্জীবন যশোরের ঝিকরগাছার গঙ্গানন্দপুর ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল হত্যা মামলায় আলী আহম্মেদ নামে একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাস কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। এদিকে হত্যায় জড়িত থাকার অভিযোগ প্রমাণিত না হওয়ায় অভিযুক্ত ১৮ জনকে খালাস দেওয়া হয়।
বুধবার বিকেলে এ মামলার রায় ঘোষণা করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. সামছুল হক।
সাজাপ্রাপ্ত আলী আহম্মেদ পলাতক রয়েছেন। তার বাড়ি ঝিকরগাছার গঙ্গানন্দপুর গ্রামে।
মামলার বিবরণে বলা হয়, ২০০০ সালের ২৯ জুলাই রাত সাড়ে দশটার দিকে আব্দুল জলিল তার ভাই মতিয়ারের বাড়িতে মোটরসাইকেল রেখে নিজ বাড়ির উদ্দেশে রওনা হন।পরদিন সকালে স্থানীয়রা পাশের ঋষিপাড়ার বিজয় চৌকিদারের জমিতে আব্দুল জলিলের লাশ পড়ে থাকতে দেখেন। স্বজনরা লাশ উদ্ধার করে বাড়িতে আনেন।

এ ঘটনায় নিহত আব্দুল জলিলের ছেলে শাহেদুর রহমান বাদী হয়ে পরদিন অপরিচিত ব্যক্তিদের আসামি করে ঝিকরগাছা থানায় একটি হত্যা মামলা করেন। তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক (ওসি) আফম ওয়াহিদুজ্জামান ১৬ জনকে অভিযুক্ত করে আদলতে চার্জশিট জমা দেন।

মামলার বাদী আদালতে চার্জশিটের ব্যাপারে নারাজি পিটিশন দিলে শুনানি শেষে বিচারক পুনঃতদন্তের আদেশ দেন। পুনঃতদন্ত শেষে তৎকালীন সহকারী পুলিশ সুপার সান্তনু ঘোষ ২০০২ সালের ৩১ মে ১৯ জনকে অভিযুক্ত করে আদালতে নতুন করে চার্জশিট জমা দেন। এরপর মামলার চার্জ গঠন করে সাক্ষ্য গ্রহণ শুরু হয়।

সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পিপি তাজমিলুর রহমান স্বপন ও এপিপি আসাদুজ্জামান বাবুল।

আসামি পক্ষে ছিলেন আব্দুস শহীদ লাল, মোহাম্মদ ইসহক, দেবাশীষ দাস, আব্দুল কাদের আজাদ প্রমুখ।

আরও পড়ুন: চট্টগ্রামে নিখোঁজ নর্থ সাউথের সাবেক ছাত্র আকিবের গাড়ি উদ্ধার 

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের