মেহেরপুরে বোমা তৈরির সময় বিস্ফোরণে নিহত ১

মেহেরপুর প্রতিনিধি
০৪ আগস্ট ২০১৬, ১৩:৫৫আপডেট : ০৪ আগস্ট ২০১৬, ১৩:৫৭

মেহেরপুর মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর গ্রামে বোমার তৈরির সময় বিস্ফোরণে নিহত হয়েছে।  নিহত ব্যক্তির নাম সাহারুল ইসলাম(২৬)। বুধবার সন্ধ্যায় গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বোমাঘাতে আহত এই ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। সাহারুল সীমান্তবর্তী কাজিপুর গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে ও চিহ্নিত চোরাচালানকারী বলে জানায় পুলিশ।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, নিজ বাড়িতে সাহারুল ইসলাম ও সঙ্গীয় কয়েকজন বোমা তৈরি করছিল। এক পর্যায়ে বিকট শব্দে একটি বোমার বিস্ফোরণ ঘটে। এতে সাহারুলের দুই হাত ও পাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। পরিবারের পক্ষ থেকে তাকে নিয়ে পার্শ্ববর্তী বামন্দীর একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে চিকিৎসা না হওয়ায় কুষ্টিয়ায় নেওয়ার জন্য গোপনে বামন্দী আখ সেন্টানের কাছে নেয় পরিবারের লোকজন। এক পর্যায়ে খবর পেয়ে পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।ঃ
/এইচকে/

আরও পড়ুন: নারায়ণগঞ্জে কনস্টেবল নিহতের ঘটনায় পুলিশের মামলা

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম