চুয়াডাঙ্গায় দুই বোনসহ ৪ ছাত্রছাত্রী নিখোঁজ

চুয়াডাঙ্গা প্রতিনিধি
০৪ আগস্ট ২০১৬, ১৪:৫৪আপডেট : ০৪ আগস্ট ২০১৬, ১৪:৫৪

চুয়াডাঙ্গায় দুই বোনসহ ৪ ছাত্রছাত্রী নিখোঁজ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা হটাৎ পাড়া থেকে মাদ্রাসা ছাত্রী রেখা আক্তার (১৪) ও দোলন আক্তার (১৫)দুই বোন নিখোঁজ হয়েছে। তারা সম্পর্কে মামা-ফুফাতো বোন। নিখোঁজ দুই নাতনির সন্ধান চেয়ে আবুল হোসেন (৫৫) দামুড়হুদা মডেল থানায় বুধবার সন্ধ্যা ৭টার দিকে একটি সাধারণ ডায়েরি করেছেনস। এই নিয়ে চারদিনে দামুড়হুদায় ৩ ছাত্রী ও এক ছাত্র নিখোঁজ হয়েছে। প্রতিটি ঘটনায় থানায় জিডি করা হলেও পুলিশের পক্ষ থেকে ভূক্তভোগী কোনও পরিবারকে আশার বাণী শোনানো হয়নি।

নিখোঁজ দুই কিশোরী মধ্যে রেখা আক্তার দর্শনা হটাৎ পাড়ার আশরাফুল আলমের মেয়ে ও দর্শনা ফাজিল মাদরাসার ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী এবং দোলন আক্তার একই গ্রামের ফরিদ ঢালির মেয়ে।

সাধারণ ডায়রি সূত্রে জানা যায়, দামুড়হুদার দর্শনা হটাৎ পাড়ার আবুল হোসেনের ছেলের মেয়ে রেখা আক্তার এবং মেয়ের মেয়ে দোলন আক্তার। তারা দু’জনই আবুল হোসেনের বাড়ি থেকে লেখা পড়া করত।

ডায়েরিতে আবুল হোসেন উল্লেখ করেন, গত ১৭ জুলাই রাত সাড়ে ৮টার দিকে দুই নাতনি সবার অজান্তে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর থেকে তারা নিখোঁজ। তারা নিকট আত্মীয়সহ সম্ভাব্য সব জায়গায় খোঁজা খুঁজি করেও তাদের কোনও সন্ধান পাননি।

দামুড়হুদা মডেল থানার ওসি আবু জিহাদ জানান,নিখোঁজ কিশোরীদের উদ্ধারে সব ধরণের কার্যক্রম চালিয়ে যাচ্ছে পুলিশ।

উল্লেখ্য, গত ২৭ জুলাই এই দুই কিশোরী নিখোঁজ হওয়ার পর গত ২৯ জুলাই রাত ১০টার দিকে দামুড়হুদা উপজেলা পরিষদ চত্ত্বরের বৃক্ষমেলা থেকে মাহাফুজুর রহমান সজিব (১৪) নামে এক স্কুল ছাত্র নিখোঁজ হয়। এর পর দিন ৩০ জুলাই দামুড়হুদা আব্দুল ওয়াদুদ শাহ ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী কাদিপুর গ্রামের আশরাফুল হকের মেয়ে হাজেরা খাতুন সোহনা (১৬) নিজ বাড়ি থেকে কলেজে যাওয়ার পথে নিখোঁজ হয়।

/জেবি/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম