ঝিনাইদহের মহেশপুরের বাঘাডাঙ্গা সীমান্তে বিএসএফএর গুলিতে আলম (২৬) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।
শুক্রবার ভোররাতে ভারতের ৪/৫শ’ গজ ভিতরে বিএসএফএর গুলিতে তিনি নিহত হন। মৃতদেহটি তার সঙ্গীরা বাংলাদেশের ভিতরে নিয়ে আসেন।
ঝিনাইদহ খালিশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল তাজুল ইসলাম জানান, বাঘাডাঙ্গা সীমান্ত পার হয়ে ১০/১২ জনের একদল গরু ব্যবসায়ী ভারতে গরু আনতে যায়।
নিহত আলম চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার হাটদি কেশবপুর গ্রামের আব্দুস সামাদ ওরফে গামার ছেলে। নিহত আলম মহেশপুরের বাঘাডাঙ্গার নয়ঘরিয়া গ্রামে বসবাস করতো।
বিজিবি সূত্র জানান, গরু ব্যবসায়ীরা ওপারের বর্ণবাড়িয়া বিএসএস ক্যাম্প এলাকায় গেলে বিএসএফ তাদের বাধা দেয়। এসময় বিএসএর উপর গরু ব্যবসায়ীরা হামলা চালালে বিএসএফ গুলিবর্ষণ করে।
এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে।
/এইচকে/
আরও পড়ুন: চুয়াডাঙ্গা শহীদ দিবস আজ








