জরিমানা দিয়ে দেশের পথে ৪৪ নেপালি নাগরিক

বেনাপোল প্রতিনিধি
০৬ আগস্ট ২০১৬, ১৯:১০আপডেট : ০৬ আগস্ট ২০১৬, ১৯:১৫

ঢাকার মিরপুর এলাকায় আটক হওয়া ৪৪ নেপালি নাগরিক জরিমানা দিয়ে দেশের পথে রওয়ানা হয়েছেন। শনিবার বিকাল পৌনে ৬টায় বেনাপোল সীমান্ত অতিক্রম করে ভারত সীমান্তে প্রবেশ করেন তারা।

দেশে ফিরে যাচ্ছেন নেপালি নাগরিকেরা বেনাপোল ইমিগ্রেশন সূত্রে জানা যায়, এই ৪৪ জন নেপালি নাগরিক ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও আড়াই মাস বাংলাদেশে অবস্থান করছিলেন। আড়াই মাস অবৈধভাবে বাংলাদেশে থাকার অভিযোগে প্রতিদিন ২০০ টাকা হারে জরিমানা আদায় সাপেক্ষে তাদের দেশে (নেপালে) ফেরার অনুমতি দেওয়া হয়।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন জানান, এরা কোনও নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলনা। জিজ্ঞাসাবাদে এসব বিষয়ে তাদের কোনও সংশিষ্টতা পাওয়া যায়নি। অফিসিয়াল নিয়মকানুন শেষে তাদের ফেরত পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত শুক্রবার ঢাকার মিরপুর ডিওএইচএস এলাকা থেকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন ৪৪ জন নেপালিকে আটক করেছিল। পরে দেশে (নেপালে) ফেরত পাঠানোর জন্য তাদেরকে স্পেশাল ব্রাঞ্চের (এসবি) তত্ত্বাবধানে বেনাপোল ইমিগ্রেশনে আনা হয়। গত ২১ মে একমাসের ভিসা নিয়ে তারা বেনাপোল দিয়ে বাংলাদেশে এসেছিলেন।

আরও পড়ুন: ঢাকায় আটক ৪৪ নেপালি নাগরিক এখন বেনাপোল ইমিগ্রেশনে 

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম