ঢাকায় আটক ৪৪ নেপালি নাগরিক এখন বেনাপোল ইমিগ্রেশনে

বেনাপোল প্রতিনিধি
০৬ আগস্ট ২০১৬, ১৪:৫০আপডেট : ০৬ আগস্ট ২০১৬, ১৬:৫১

ঢাকায় আটক ৪৪ নেপালি নাগরিক এখন বেনাপোল ইমিগ্রেশনে ঢাকার মিরপুর এলাকায় আটক হওয়া ৪৪ জন নেপালি নাগরিক এখন বেনাপোল ইমিগ্রেশনে অবস্থান করছে। ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে প্রায় দুই মাস বাংলাদেশে অবস্থান করার অভিযোগে তাদের আটক করা হয়েছে। এই ৪৪ জনকে নেপালে ফেরত পাঠানোর জন্য বেনাপোল ইমিগ্রেশনে আনা হয়েছে।

গত শুক্রবার ঢাকার মিরপুর ডিওএইচএস এলাকা থেকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন তাদের আটক করেছিল বলে জানা যায়।

বেনাপোল ইমিগ্রেশন সূত্রে জানা যায়, এই ৪৪ নেপালি নাগরিক ভিসার মেয়াদ শেষ হওয়া সত্বেও দুই মাস ধরে বাংলাদেশে অবস্থান করছিলেন। বিভিন্ন গোয়েন্দার সংস্থার লোকজনের গোঁপন সংবাদের ভিত্তিতে মিরপুর ডিওএইচএস এলাকার একটি ভবনের পাশ থেকে তাকে আটক করা হয়। দু’মাস অবৈধভাবে বাংলাদেশে থাকার অভিযোগে প্রতিদিন ২শ টাকা হারে সরকারি ভ্যাট আদায় সাপেক্ষে তাদের দেশে ফেরার পাঠানোর ব্যবস্থা করা হতে পারে বলে একটি সূত্র জানিয়েছে।

এ ব্যাপারে বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন জানান,তারা কোনও নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল কিনা সে বিষয়ে কিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে এসব বিষয়ে তাদের কোনও সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। অফিসিয়াল নিয়মকানুন শেষে তাদের দেশে ফেরত পাঠানো হবে।

/জেবি/

আরও পড়তে পারেন: পীরগঞ্জ পৌরসভায় নির্বাচন রবিবার, বিশেষ মনোযোগ আ. লীগের

সম্পর্কিত
সর্বশেষ খবর
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের