সেপটিক ট্যাংকের গ্যাসে বাবা-ছেলেসহ ৫ জনের মৃত্যু

যশোর প্রতিনিধি
০৮ আগস্ট ২০১৬, ২১:২৯আপডেট : ০৮ আগস্ট ২০১৬, ২১:৫৩

যশোর যশোরের একটি সেপটিক ট্যাংকের গ্যাসে বাবা-ছেলেসহ ৫ জন মারা গেছে। সোমবার কেশবপুর উপজেলার বরণডালি-সরসকাঠি গ্রামে বিকেল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সাংবাদিক ডবলু খান বিষয়টি বাংলা ট্রিবিউনকে জানান। এ বিষয়ে কেশবপুর থানার ওসি শহিদুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান সাংবাদিকদের জানিয়েছেন, তিনি ৫ জনের মৃত্যুর সংবাদ শুনেছেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক পরিমল কুণ্ডু ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সেপটি ট্যাংকের মধ্যে বিষাক্ত গ্যাস তৈরি হওয়ায় তারা মারা যান।
নিহতরা হলেন কেশবপুর উপজেলার বরণডালি-সরসকাঠি গ্রামের বাসিন্দা রাজ আলীর ছেলে আহাদ আলী (৪৫) ও তার ছেলে শফিকুল ইসলাম (২৩), পার্শ্ববর্তী শাহাপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে আব্দুল হামিদ ৯২২), কলিম গাজীর ছেলে ইকবাল হোসেন (৩৫) এবং আব্দুল হামিদের ছেলে আল আমিন (২৮)।নিহতরা সবাই নির্মাণশ্রমিক।

ডবলু খান জানান, বেলা সাড়ে চারটার দিকে বরণডালি গ্রামের ওজিয়ার মোড়লের বাড়ির সেপটি ট্যাংকের ঢালাইয়ের কাঠ খুলতে যান দু’ শ্রমিক। কিন্তু তারা না ওঠায় আরও তিনজন সেই ট্যাংকে নামেন। এতে ৫ জনই ট্যাংকির গ্যাসবিষক্রিয়ায় মারা যান।

দুর্ঘটনার খবর পেয়ে কেশবপুর থানার পুলিশ ও দমকল বাহিনীর (ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।

/এইচকে/

আরও পড়ুন: ময়মনসিংহে মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেফতার ৪

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম