যশোরের কেশবপুর উপজেলায় সাপের দংশনে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। নিহত আফিয়া খাতুন (১১) ও আব্দুস সালাম (৬) উপজেলার হাড়িয়াঘোপ এলাকার রেজোয়ান খানের সন্তান। কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে কেশবপুরের সাংবাদিক জয়দেব চক্রবর্তী জানান, সোমবার দিবাগত রাত ৩টার দিকে বিষধর কোনও সাপ দুই ভাই-বোনকে দংশন করে। রাতে ওঝা দিয়ে তাদের চিকিৎসা করানো হয়। কিন্তু ক্রমে অবস্থার অবনতি হতে থাকায় মঙ্গলবার সকালে তাদের কেশবপুরের একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে সকাল ৮টার দিকে আব্দুস সালাম মারা যায়। এরপর খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায় আফিয়া।
আফিয়া স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণিতে এবং সালাম প্রথম শ্রেণিতে পড়ত।
/এআরএল/
আরও পড়ুন:








