বাগেরহাটে গাছ চাপা পড়ে এক নারী নিহত

বাগেরহাট প্রতিনিধি
১০ আগস্ট ২০১৬, ১৫:৫০আপডেট : ১০ আগস্ট ২০১৬, ১৫:৫০

বাগেরহাটে গাছ চাপা পড়ে এক নারী নিহত

বাগেরহাটে অবিরাম বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় গাছ উপড়ে চাপা পড়ে গীতা রাণী দাস (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার সকালে বাগেরহাট সদর উপজেলার চুলকাঠি বাসস্ট্যান্ড এলাকায় বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় গাছ উপরে যায়। এসময় গাছ চাপা পড়ে তার মৃত্যু হয়। গীতা রাণী দাস চুলকাঠি গ্রামের মৃত গোবিন্দ দাসের স্ত্রী।

ঝড়ো হাওয়ায় বাগেরহাট শহরসহ বিভিন্ন এলাকায় গাছপালা উপড়ে পড়ার খবর পাওয়া গেছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মংলা বন্দরে অবস্থান নেওয়া জাহাজে মালামাল উঠানামার কাজ বন্ধ রয়েছে। বাগেরহাট জেলা কালেক্টরেটের ৬টি কক্ষের প্রয়োজনীয় রেকর্ডপত্র সরিয়ে নেওয়া হয়েছে। অনেক কাগজপত্র ভিজে গেছে। পলিথিন দিয়ে কাগজপত্র রক্ষার চেষ্টা চলছে। মঙ্গলবার রাত সাড়ে এগারোটা থেকে বাগেরহাটে বিদ্যুত সংযোগ বিছিন্ন রয়েছে।

বাগেরহাটের জেলা প্রশাসক মো. জাহাংগীর আলম বলেন, অবিরাম বর্ষা ও ঝড়ো হাওয়ার কারণে ক্ষয়ক্ষতি রোধে সব উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া গাছ চাপায় নিহত নারীর পরিবারকে আর্থিক সহয়তা দেওয়া হবে। জেলা কালেক্টরেট ভবনের ৩টি ব্লকের ৬টি কক্ষ পানি পড়ায় পরিত্যাক্ত ঘোষণা করা হয়েছে।

/জেবি/

আরও পড়তে পারেন : মাওয়া-কাওড়াকান্দি-মঙ্গলমাঝির ঘাটে নৌ চলাচল বন্ধ

সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি