নিখোঁজের ৮ দিন পর জামায়াত নেতা সড়ক দুর্ঘটনায় নিহত!

ঝিনাইদহ প্রতিনিধি
১২ আগস্ট ২০১৬, ০৯:০০আপডেট : ১২ আগস্ট ২০১৬, ০৯:৫৩

নিহত ইদ্রিস আলী পান্না
ঝিনাইদহের হরিণাকুণ্ডে নিখোঁজের আটদিন পর ইদ্রিস আলী পান্না (৪৫) নামে এক জামায়াত নেতা ও  মাদ্রাসা শিক্ষক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শুক্রবার ভোরে ঝিনাইদহ-হরিণাকুণ্ডু সড়কের জোড়াপুকুর মাঠ এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। লাশের পাশেই একটি মোটরসাইকেল ভাঙাচোরা অবস্থায় পড়ে রয়েছে।  
নিহত ইদ্রিস আলী গত ৪ আগস্ট থেকে নিখোঁজ ছিলেন। তিনি হরিণাকুণ্ডু উপজেলার রঘুনাথপুর ইউনিয়ন জামায়াতের আমির ও উপজেলা জামায়াতের মজলিসে সুরার সদস্য এবং রঘুনাথপুর আলী মাদ্রাসার শিক্ষক ছিলেন।
হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহতাব উদ্দীন জানান, শুক্রবার ভোরে রাস্তার উপর একটি লাশ পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।  

তিনি আরও জানান, তাকে বাস অথবা ট্রাক চাপা দিয়েছে। পাশে একটি মোটরসাইকেল ভাঙাচোরা অবস্থায় পড়ে রয়েছে।  সম্ভবত তিনি নামাজ কিংবা কোনও কাজে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হন। লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ হাসপাতাল মর্গে নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, গত ৪ আগস্ট রাত ৮টার দিকে শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুর বাজার থেকে মোটরসাইকেলে রামচন্দ্রপুর পুলিশ ফাঁড়ির সামনে পৌঁছালে ৩/৪ জনের সাদা পোশাকের পিস্তল ও ওয়ারলেসধারী লোক তাকে তুলে নিয়ে যায়। এ ঘটনায় গত ৯  আগস্ট নিহতের স্ত্রী ঝিনাইদহ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন।

আরও পড়ুন:
ঝিনাইদহে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

/এআরএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম