সুন্দরবনের হারবাড়িয়া সংলগ্ন বাইনতলা খাল এলাকায় কোস্টগার্ডের সাথে জাহাঙ্গীর বাহিনীর বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। শনিবার দুপুর ১২টার দিকে এ বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। এসময় দস্যুদের ব্যবহৃত একটি নৌকাসহ ১০ টি আগ্নেয়াসন্ত্র উদ্ধার করা হয়।
কোস্টগার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন কাজী মেহেদী মাসুদ বাংলা ট্রিবিউনকে জানান, হারবাড়িয়া সংলগ্ন বাইনতলা খাল এলাকায় কুখ্যাত বনদস্যু জাহাঙ্গীর বাহিনী অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের একটি দল সেখানে যায়। এসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যুরা গুলি ছোড়ে। কোস্টগার্ডও পাল্টা গুলি ছোড়ে।
ক্যাপ্টেন জানান, উভয় পক্ষের মধ্যে আধাঘন্টা ব্যাপী গুলি বিনিময়ের পর দস্যুরা বনের মধ্যে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলে তল্লাসি চালিয়ে একটি নৌকাসহ ১০ টি আগ্নেয়াস্ত্র ও একটি মোবাইল সেট উদ্ধার করা হয়|
/এইচকে/
পড়ুন: যশোরে গুলিতে নিহত ২ যুবকের একজনের পরিচয় মিলেছে








