খুলনা-ঢাকা রুটে 'লাল-সবুজ চিত্রা'র যাত্রা শুরু

খুলনা প্রতিনিধি
২৩ আগস্ট ২০১৬, ১৩:০৩আপডেট : ২৩ আগস্ট ২০১৬, ১৩:০৩

লাল-সবুজ বগিতে চিত্রা এক্সপ্রেস খুলনা ও ঢাকার মধ্যে চলাচলকারী আন্তনগর ‘চিত্রা এক্সপ্রেস’ ট্রেনে যুক্ত হলো লাল-সবুজের নতুন বগি। মঙ্গলবার সকালে এই নতুন বগি নিয়েই ট্রেনটি খুলনা থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়।

খুলনা-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান ‘নতুন’ এ ট্রেনের উদ্বোধন করেন। এ সময় খুলনা রেলওয়ে স্টেশনের মাস্টার কাজী আমিরুল ইসলাম উপস্থিত ছিলেন। ঢাকায় ট্রেনটি বরণ করবেন রেলমন্ত্রী মুজিবুল হক।

মঙ্গলবার সকালে খুলনা স্টেশনে নতুন বগিগুলো আনুষ্ঠানিকভাবে যুক্ত করা হয়। ট্রেনটিতে ৫টি বগি বাড়ানো হয়েছে। ফলে আসন বেড়েছে ৩৩২টি। আগামী ৮ সেপ্টেম্বর ঢাকা-খুলনা রুটের সুন্দরবন এক্সপ্রেস ট্রেনেও নতুন বগি যুক্ত করা হবে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, চিত্রা ট্রেনে আগে সাতটি বগি ছিল। আগের বগিগুলোতে আসন ছিল ৫৫০টি। নতুন বগি যুক্ত হওয়ায় ৩৩২টি আসন বেড়েছে। নতুন বগিগুলোতে ১৫৬টি এসি চেয়ার রয়েছে। আগের চিত্রা ট্রেনে ঢাকার যাত্রীদের জন্য এসি চেয়ার ছিল মাত্র ৩২টি, শোভন চেয়ার ছিল ৫৫টি। নতুন লাল সবুজের বগির ট্রেনের শোভন চেয়ারের ভাড়া ৫০৬ টাকা, এসি চেয়ারের ভাড়া ৯৬৬ টাকা, এসি সিটের ভাড়া ১১৫৬ টাকা ও এসি বাথের ভাড়া ১৭৩১ টাকা নির্ধারণ করা হয়েছে। স্টেশন মাস্টার কাজী আমিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

/এআরএল/

আরও পড়ুন:

নারী জঙ্গি বানানোর তিন কৌশল! 

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম