মংলা বন্দরে পণ্য খালাস ও বোঝাই বন্ধ

মংলা প্রতিনিধি
২৩ আগস্ট ২০১৬, ১৪:২৯আপডেট : ২৩ আগস্ট ২০১৬, ১৪:৩২

মংলা বন্দর (ফাইল ছবি) ন্যূনতম বেতন ১০ হাজার টাকা নির্ধারণসহ ১৫ দাবিতে কর্মবিরতি পালন করছে নৌযান শ্রমিকরা। নৌযান শ্রমিক ফেডারেশন ও শ্রমিক সংগ্রাম পরিষদের ডাকা এ কর্মসূচির কারণে মঙ্গলবার মংলা বন্দরেও কর্মবিরতি চলেছে।

বন্দরের পশুর চ্যানেলে অবস্থানরত ৯টি পণ্যবাহী জাহাজ থেকে মালামাল খালাসের কাজ বন্ধ রয়েছে। এর মধ্যে পদ্মা সেতুর জন্য আনা পাথরের ৪টি জাহাজও আছে। এ ছাড়া আরও পাঁচটি  জাহাজের পণ্য খালাস বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে নৌ-পথে পণ্য পরিবহন। প্রায় দুই শতাধিক পণ্যবাহী কার্গো ও বার্জ বন্দর চ্যানেলের বিভিন্ন পয়েন্টে নোঙর করে অবস্থান করছে।

নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সমাজকল্যান বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ লঞ্চ লেবার এ্যাশোসিয়েশন মংলা শাখার কার্যকরী সভাপতি আনোয়ার চৌধুরী জানান, দাবি আদায়ে দীর্ঘদিন ধরে তারা আন্দোলন করে আসছেন। কিন্তু মালিক-পক্ষ এখনও দাবি মানেনি। দাবি না মানা পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে বলে জানান তিনি।

বন্দর ব্যবহারকারী এইচ এম দুলাল জানান, ধর্মঘট অব্যাহত থাকলে প্রতিটি জাহাজকে প্রতিদিন প্রায় ২০ হাজার ডলার ভর্তুকি দিতে হবে।

/এআরএল/

আরও পড়ুন: 

কুবি’র পাশে ছাত্রীনিবাসে বিস্ফোরণ, ঝলসে গেছে এক ছাত্রী

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম