চুয়াডাঙ্গায় আশ্রমে হামলা

‘এ ধরনের নির্যাতনের লক্ষণ ভালো নয়’

মেহেদী হাসান, চুয়াডাঙ্গা
২৫ আগস্ট ২০১৬, ০৪:০৬আপডেট : ২৫ আগস্ট ২০১৬, ০৪:০৬

আশ্রমে বাউল-সাধকরা চুয়াডাঙ্গার গ্রামাঞ্চলে অনেকেই লালনের দর্শনে বিশ্বাসী। এই বিশ্বাসের চর্চা ও বিস্তারে অনেক গ্রামেই গড়ে উঠেছে আখড়া ও আশ্রম। অনেক জায়গায় লালনের পাশাপাশি চলে বিজয় সরকার, পানজু শাহ, শাহ আব্দুল করিম কিংবা বিহাল শাহ’র গানও। কিন্তু সম্প্রতি দুটি আশ্রমে হামলার ঘটনায় আতংকে রয়েছেন বাউল-সাধকরা।

বাউল সাধক আবুল কাশেম চিশতী জানান, জেলায় শতাধিক আশ্রম ও আখড়াবাড়ি আছে। আর সব মিলিয়ে শিল্পী আছে ছয় হাজারের মতো। তিনি আরও জানান, জেলার রাখাল শাহ, বিশু শাহ, জুলমত শাহ, জয়রামপুরের শান্তি নিকেতন, আবুল শাহ’র আখড়াবাড়ি, গোবিন্দহুদার মঙ্গল শাহ’র আশ্রম, দর্শনার রশিক শাহ, হোসেন আলী শাহ, বেহাল শাহ, খোদাবক্স শাহ ও বাবা সন্ন্যাসীর আশ্রম’সহ বেশকিছু স্থানে নিয়মিত সাধু-সঙ্গ হয়ে থাকে।

এ অবস্থায় গত ১৬ জুলাই জীবননগর উপজেলার একতারপুর গ্রামের মুকুল শাহ’র আশ্রমে দুর্বৃত্তরা হামলা চালায়। হামলাকারীরা আশ্রমের তিনজনকে কুপিয়ে জখম করে। ভাংচুর চালায় আশ্রমে। এ বিষয়ে জীবননগর থানায় একটি মামলা হয়েছে।

এ হামলার সপ্তাহ দুয়েক পর ৩০ জুলাই রাতে দামুড়হুদা উপজেলার গোবিন্দপুর জুলমত শাহ’র আখড়াবাড়িতে দুর্বৃত্তরা হামলা চালায়। হামলাকারীরা দুই সাধুর চুল কেটে নেয়। পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় বাদ্যযন্ত্রে। এ ঘটনাতেও মামলা হয়। তবে আশ্রম দুটিতে এখন বাউল সাধকদের আর দেখা যায় না।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার রশিদুল হাসান জানান, দুটি ঘটনায় আলাদা আলাদা মামলা হয়েছে। মামলার কার্যক্রম চলছে।

চুয়াডাঙ্গা বাউল কল্যাণ সংস্থার সভাপতি ফকির মহিউদ্দীন বলেন, ‘এ ধরনের নির্যাতন ও অত্যাচারের লক্ষণ ভালো নয়। বাউল ফকিরদের আচার-অনুষ্ঠান মন খুলে করতে দিতে হবে।’

চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারি অধ্যাপক আবু সাঈদ বলেন, ‘সাধু বাউলদের ওপর এ ধরনের নির্যাতন কোনওভাবেই সহ্য করা হবে না।’

জেলা বাউল পরিষদের সভাপতি ধীরু বাউল বলেন, ‘বাউল-সাধকদের ওপর আরেকটি হামলা হলে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলা হবে। এতে আইনশৃঙ্ক্ষলা পরিস্থিতির অবনতি হলে আমরা দায়ী থাকবো না।’

জেলা প্রশাসক সায়মা ইউনুস বলেন, ‘বাউল সাধকদের ওপর এ ধরনের অত্যাচার কেন হলো, তা খতিয়ে দেখা হচ্ছে।’

চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর বলেন, ‘বাউল, সাধক কিংবা ফকিররা হচ্ছেন সহজ-সরল মানুষ। তাদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।’

/এআরএল/

আরও পড়ুন: 

খন্দকার মাহবুবকে প্রধান বিচারপতি: ওয়ার ক্রাইম নিয়ে আপনার ইয়ে আমি জানি

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম