যশোরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

যশোর প্রতিনিধি
২৮ আগস্ট ২০১৬, ২০:৫৫আপডেট : ২৮ আগস্ট ২০১৬, ২০:৫৫

যশোর যশোরের বাঘারপাড়ায় সড়ক দুর্ঘটনায় শুকুর আলী (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। রবিবার বিকালে বাঘারপাড়া-বসুন্দিয়া রোডে মোটরসাইকেলের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে। নিহত শুকুর আলী বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের তেঘরী গ্রামের আব্দুস সালামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকাল ৫টার দিকে নড়াইল থেকে ছেড়ে আসা খুলনাগামী বন্ধন পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-জ-১৪-১৩৩৮) ধলগ্রাম রাস্তার পাশে একতা ব্রিক্সের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক শুকুর আলী নিহত হন।
এ সময় উত্তেজিত জনতা রাস্তার যান চলাচল বন্ধ করে দেয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক হয়।
বাঘারপাড়ার ভিটাবল্যা ফাঁড়ির ইনচার্জ এসআই সোহাগ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল রিপোর্ট শেষে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম