চুয়াডাঙ্গায় অপহৃত স্কুলছাত্রের লাশ সেপটিক ট্যাংক থেকে উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি
৩১ আগস্ট ২০১৬, ১০:০৭আপডেট : ৩১ আগস্ট ২০১৬, ১০:২৯

স্কুলছাত্র মাহফুজ আলম  সজিব
চুয়াডাঙ্গার দামুড়হুদা থেকে অপহৃত স্কুলছাত্র মাহফুজ আলম  সজিবের লাশ ৩২ দিন পর উদ্ধার করেছে র‌্যাব। বুধবার সকাল ৯টায় চুয়াডাঙ্গা পৌর এলাকার সিঅ্যান্ডবি পাড়ার একটি বাড়ির সেপটিক ট্যাংক থেকে তার লাশ উদ্ধার করা হয়।

সজিব দামুড়হুদা উপজেলার দশমীপাড়ার মৃত হাবিবুর রহমানের ছেলে এবং চুয়াডাঙ্গা ভি জে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

চুয়াডাঙ্গায় অপহৃত স্কুলছাত্রের লাশ সেপটিক ট্যাংক থেকে উদ্ধার ঝিনাইদহ র‌্যাব-৬ এর অধিনায়ক মেজর মনির আহম্মেদ জানান, সজিব অপহরণের পর থেকেই তাকে উদ্ধারে অভিযানে নামে র‌্যাব। মঙ্গলবার রাতে র‌্যাব নিশ্চিত হয় যে চুয়াডাঙ্গার আলুকদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার রকিবুল ইসলামের চুয়াডাঙ্গা শহরের সিঅ্যান্ডবি পাড়ার একটি বাড়ির সেপটিক ট্রাংকের ভেতরে সজিবকে হত্যা করে লাশ গুম করে রাখা হয়েছে। এরপরই তার মরদেহ উদ্ধারে অভিযান শুরু করা হয়।

তিনি আরও জানান, সজিবকে অপহরণের দু/একদিনের মধ্যেই তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। সজিবের হত্যাকারীদের গ্রেফতারেও অভিযান চালানো হচ্ছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

সজিবের মামা আব্দুল হালিম বলেন, দামুড়হুদা উপজেলা প্রাঙ্গনে কৃষি মেলা দেখতে গিয়ে গত ২৯ জুলাই অপহৃত সজিব। এর একদিন পর ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে দুর্বৃত্তরা। আমরা টাকা দিতে রাজিও হই। কিন্তু তারপরও অপহরণকারীরা সজিবকে বাঁচতে দিলো না।

এদিকে, মঙ্গলবার রাতে রকিবুল ইসলামকে তার গ্রামের বাড়ি থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি করেছে তার পরিবার। তবে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ও র‌্যাব-৬ তাকে আটকের সত্যতা নিশ্চিত করেনি।

আরও পড়ুন:

রিশার ঘাতক ওবায়দুল নীলফামারী থেকে আটক 

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম