কুষ্টিয়ায় নদী ভাঙন,দুই শতাধিক বাড়িঘর নদী গর্ভে

কুষ্টিয়া প্রতিনিধি
০২ সেপ্টেম্বর ২০১৬, ০৩:২০আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৬, ০৩:২৩

কুষ্টিয়ার দৌলতপুরে বন্যার পানি কমার সঙ্গে সঙ্গে দেখা দিয়েছে পদ্মার নদী ভাঙন। এর ফলে গত তিন দিনে একটি শিক্ষা প্রতিষ্ঠানসহ প্রায় দুই শতাধিক বাড়িঘর নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এখনও প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করছে। গত কয়েকদিন থেকে বন্যার পানি কমতে থাকায় পদ্মার এ ভাঙন দেখা দেয়। কুষ্টিয়ায় নদী ভাঙন,দুই শতাধিক বাড়িঘর নদী গর্ভে

পদ্মার পানি ধীর গতিতে কমতে শুরু করলেও নতুন করে ভাঙন শুরু হওয়ায় চরাঞ্চলবাসীর মাঝে আবারও আতঙ্ক দেখা দিয়েছে। গত তিন দিনে উপজেলার চিলমারী ইউনিয়নের পশ্চিম উদয়নগর, ভবনন্দদিয়াড় গ্রাম ও দীর্ঘদিনে পুরাতন চিলমারী বাজার এবং মরিচা ইউনিয়নের মুল্লুকচাঁদপুর গ্রামের মুল্লুকচাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ দুই শতাধিক ঘরবাড়ি নদী গর্ভে তলিয়ে গেছে।

ভবনন্দদিয়াড় গ্রামের বাসিন্দা আব্দুল হালিম জানান, বুধবার তাদের বাড়ি নদী গর্ভে তলিয়ে গেছে।

চিলমারী হাইস্কুলের শিক্ষক ইকবাল হোসেন জানান, বন্যার পানি কমতে শুরু করেছে। তবে পানি কমার সঙ্গে সঙ্গে পদ্মার ভাঙন তীব্র আকার ধারণ করেছে।

স্থানীয় চিলমারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সৈয়দ আহমেদ জানান, বন্যার পানি কমার সঙ্গে সঙ্গে ভাঙনও শুরু হয়েছে। এদিকে রামকৃষ্ণপুর ইউনিয়নে ১৯টি গ্রামের মধ্যে ১৮টি এবং চিলমারী ইউনিয়নে ১৬টি গ্রামের প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করছে।

বন্যা কবলিত রামকৃষ্ণপুর ও চিলমারী বন্যার্তদের মাঝে সরকারিভাবে ত্রাণ সহায়তা অব্যাহত আছে বলে জানিয়েছেন, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. তৌফিকুর রহমান। তবে এসব এলাকায়  বিশুদ্ধ পানির ও পশু খাদ্যের চরম সংকট দেখা দিয়েছে। এছাড়া প্রধান ফসল আউস ধান ছাড়াও পাট, মরিচ, বেগুনসহ বিভিন্ন অর্থকারি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।  

দৌলতপুর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মসিউল ইসলাম বলেন, বন্যাকবলিত এলাকার জন্য ৪টি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। তারা কাজ করে যাচ্ছে। বন্যার কারণে সাপের উপদ্রবও বৃদ্ধি পাওয়ায় জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে। সাপের কামড়ের শিকার হয়ে চিকিৎসা নিয়েছে অন্তত ৬ জন।

স্থানীয় চিলমারী ইউনিয়ন পরিষদেও (ইউপি) চেয়ারম্যান মহাবুল হক বলেন, নদী ভাঙন শুরু হওয়ায় চরম আতঙ্ক ও কষ্টে আছে এখানকার মানুষ।  

কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুজিব উল ফেরদৌস জানান, পানি বাড়ার পর কী পরিমাণ ক্ষতি হচ্ছে তার একটি হিসাব করা হচ্ছে। ইতোমধ্যে ত্রাণের চাল পাঠানো হয়েছে। পানি নামার পর কৃষকদের সব ধরনের সহযোগিতা করা হবে। এছাড়া গৃহনির্মাণের জন্য সব ধরনের ব্যবস্থা করা হবে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান