ভার
তে পাচারকালে সাতক্ষীরার তলুইগাছ সীমান্ত থেকে ১৬ কেজি ৩৮০গ্রাম স্বর্ণসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। তার নাম আলিউজ্জামান। শুক্রবার বেলা ১২টার দিকে সদর উপজেলা থেকে তাকে আটক করা হয়। উদ্ধার হওয়ার স্বর্ণের আনুমানিক মূল্য ৬ কোটি ৩০ লাখ টাকা।
আটক আলিউজ্জামান জেলার কলারোয়া উপজেলার কেড়াগাছি এলাকার শফিকুল ইসলামের ছেলে।
বিজিবির সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের জনসংযোগ কর্মকর্তা সামসুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুরে ভারত সীমান্তের দিকে নিয়ে যাওয়ার সময় একটি মোটরসাইকেল থামিয়ে স্বর্ণসহ আলিউজ্জামানকে আটক করা হয়।
এ ব্যাপারে একটি মামলা দায়ের প্রস্তুস্তি চলছে।
/এমডিপি/








