কুষ্টিয়ায় অর্থ আত্মসাতের অভিযাগে গ্রেফতার ১

কুষ্টিয়া প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০১৬, ০৪:৪১আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৬, ০৮:১১

গ্রেফতারের প্রতীকী ছবি কুষ্টিয়া সদর উপজেলায় ভুয়া প্রকল্প দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) তপন কুমার ঘোষ ও তার অফিস সহকারী শরিফ উদ্দিন জোয়ার্দারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়া মডেল থানায় দুদকের উপপরিচালক আব্দুল গাফ্ফার এ মামলা করেন। পরে মামলার আসামি শরিফকে গ্রেফতার করে দুদক।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১২-১৩ অর্থ বছরের টিআর কর্মসূচির আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ১৯ ফেব্রুয়ারি ২০১৩ তারিখে কুষ্টিয়া সদর উপজেলাধীন ২০টি প্রকল্পের অনুকূলে শর্ত অনুযায়ী ১০০ টন চাল বরাদ্দ দেওয়া হয়। প্রতিটি প্রকল্পের জন্য পাঁচ টন হিসেবে ১০০ টন চাল এক কিস্তিতে উত্তোলনের জন্য ২০টি ডিও (সরবরাহ আদেশ) ভুয়া প্রকল্প কমিটির স্বাক্ষর নিজে অথবা অন্য কারও মাধ্যমে করিয়ে ডিও দিয়ে তৎকালীন পিআইও তপন কুমার ঘোষ এক কিস্তিতে পুরো চাল আত্মসাৎ করেন। যার মূল্য ৩৩ লাখ ৮০ হাজার ৫০০ টাকা। এই আত্মসাত প্রক্রিয়ায় সহযোগিতা করেন পিআইও কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক আসামি শরিফ উদ্দিন জোয়ার্দার।

কুষ্টিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) রবিউল ইসলাম জানান, তপন কুমার ও শরিফ উদ্দিনের বিরুদ্ধে থানায় একটি মামলা রেকর্ড করা হয়েছে। মামলার অন্যতম প্রধান আসামি তপন কুমার ঘোষ বর্তমানে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: দর্জি নিখিল হত্যা: আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি 

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম