খুলনায় বাড়ছে অপরাধ

খুলনা প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০১৬, ১০:৪৯আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৬, ১০:৫০

খুলনা

খুলনায় অপরাধমূলক কর্মকাণ্ড বেড়েই চলেছে। জুলাইয়ের চেয়ে আগস্টে ২১টি অপরাধমূলক ঘটনা ঘটেছে। আর জুনের চেয়ে জুলাইয়ে ২৭টি মামলা বেশি হয়েছে। আগস্টে মহানগরীসহ জেলার ১৭ থানায় মামলা দায়ের হয়েছে ৩৩৫টি। আর জুলাইয়ে মামলা করা হয় ৩১৪টি। জুনে মামলা সংখ্যা ছিল ২৮৭টি।

রবিবার জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এ সংক্রান্ত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়, আগস্টে মহানগরীর ৮ থানায় ডাকাতির একটি, রাহাজানি একটি, চুরি ১০টি, খুনের দুটি, দ্রুত বিচার একটি, ধর্ষণের দুটি, অপহরণের একটি,  নারী ও শিশু নির্যাতন ১৪টি, নারী ও শিশু পাচার দুটি, মাদকদ্রব্য ৭৬টি এবং অন্যান্য ৬২ মামলাসহ ১৭০টি মামলা করা  হয়েছে।

খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় খুলনা সিটি করপোরেশনকে মহানগরীর বিভিন্ন স্থানে অবৈধ স্থাপনা উচ্ছেদে জরুরি ব্যবস্থা গ্রহণ, অবৈধ ক্লিনিক ও ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, রাস্তার পাশে পশুর হাট বসানো বন্ধে পদক্ষেপ, জালনোট, অজ্ঞান পার্টি এবং মলম পার্টিসহ অপরাধী চক্র থেকে গরু ব্যবসায়ীদের সতর্ক করা, ৩১টি ওয়ার্ডের নির্দিষ্ট ১৬০টি স্থানে পশু কোরবানী নিশ্চিত করা, পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্য মূল্য সহনীয় রাখতে অসাধু ব্যবসায়ীদের রিুদ্ধে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে বাজার মনিটরিং জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

 

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম