কুষ্টিয়ায় শিশু ধর্ষণ ও হত্যা মামলায় এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। তার নাম তপন কুমার পাল। বুধবার বেলা পৌনে ১২টায় কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ১ এর বিচারক রেজা মো.আলমগীর হোসেন আসামির উপস্থিতিতে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামি তপন কুমার পাল শহরের আড়ুয়াপাড়ার বাসিন্দা।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২৮ মার্চ বিকেল সাড়ে ৫টার দিকে শিশু অর্পা রানী পাল (৮)বাড়ির বাইরে যাওয়ার পর নিখোঁজ হন। ২৯ মার্চ রাতে বাড়ির পাশে একটি টয়লেটের ভেতরে হাত-পা বাঁধা অবস্থায় অর্পা রানীর মৃতদেহ পাওয়া যায়। এ ঘটনায় অর্পার বাবা স্বপন কুমার পাল বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
মামলায় পুলিশ তপন কুমার পালকে আটক করে। পুলিশের জিজ্ঞাসাবাদে তপন ধর্ষণের পর শ্বাসরোধ করে অর্পাকে হত্যার কথা স্বীকার করে। পরে মামলাটি কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন আদালতে পাঠানো হয়। পরবর্তীতে ৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত বুধবার (৭ সেপ্টেম্বর) এ মামলার রায় ঘোষণা করেন।
কুষ্টিয়া আদালতের সরকারি কৌঁসুলি (পিপি)অ্যাড.অনুপ কুমার নন্দী বলেন,রায়ে আসামির উপযুক্ত বিচার হয়েছে এবং অর্পার পরিবারও ন্যায়বিচার পেয়েছে।
রায় ঘোষণার পর আসামিকে কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন অ্যাড.অনুপ কুমার নন্দী।
আরও পড়ুন-
‘যুদ্ধাপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্তে নতুন আইন করবে সরকার’
ভিসা না পাওয়ায় হজে যেতে পারেননি ৭৫৪ জন
/এমডিপি/এফএস/








