কালীগঞ্জে চেক জালিয়াতি মামলার আসামিসহ গ্রেফতার ৪

ঝিনাইদহ প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০১৬, ২২:৩৪আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৬, ২২:৩৪

গ্রেফতারের প্রতীকী ছবি ঝিনাইদহের কালীগঞ্জে চেক জালিয়াতি মামলার আসামিসহ ওয়ারেন্টভুক্ত ৪ আসামি গ্রেফতার করেছে পুলিশ। বুধবার থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
কালীগঞ্জ থানার এএসআই ডলি রাণী জানান, পুলিশ বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৩ আসামি ও ৩৪ ধারায় একজনসহ মোট ৪ জনকে গ্রেফতার করেছে। এদের মধ্যে থানার এএসআই তৌহিদুর রহমান গ্রেফতার করেন আনিসুর রহমানকে। তার বিরুদ্ধে চেক জালিয়াতিসহ ৫টি মামলার ওয়ারেন্ট রয়েছে।
এছাড়া ত্রিলোচনপুর থেকে মহি মণ্ডলের ছেলে মোহাম্মদ আলী, খামারমুন্দিয়া গ্রামের ফটিক শেখের ছেলে আব্দুল শেখ ও ৩৪ ধারায় আড়পাড়া থেকে পরিতোষ মজুমদারের ছেলে সুব্রত মজুমদারকে গ্রেফতার করেন থানার এএসআই আব্দুল গাফ্ফার।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, পুলিশ অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করেছে। এদের মধ্যে আনিসুর রহমানের বিরুদ্ধে ৫টি ওয়ারেন্ট রয়েছে। গ্রেফতারকৃতদের দুপুরে জেলহাজতে সোপর্দ করা হয়েছে।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী