সুন্দরবনের কর্মকর্তা-কর্মচারীদের ঈদের ছুটি বাতিল

বাগেরহাট প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০১৬, ১৫:৪০আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৬, ১৫:৪৩

সুন্দরবন
সুন্দরবন বিভাগের সব কর্মকর্তা-কর্মচারীর শুক্রবার থেকে শুরু হওয়া ঈদের ছুটি বাতিল করা হয়েছে। ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইড, রয়েল বেঙ্গল টাইগারসহ ৩৭৫ প্রজাতির বন্যপ্রাণি ও ৩৩৪ প্রজাতির বৃক্ষরাজি রক্ষা এবং বনজীবীসহ দেশি-বিদেশি ইকোট্যুরিস্টদের নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে বন অধিদফতর এই ছুটি বাতিল করেছে।

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সাইদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

সুন্দরবন বিভাগ জানায়, পর্যটন মৌসুম না হলেও ম্যানগ্রোভ এই বনে ঈদের লম্বা ছুটিতে বাগেরহাটের চাঁদপাই রেঞ্জের করমজল, শরণখোলা রেঞ্জ সদর ও সাতক্ষীরা রেঞ্জের  ‍মুন্সিগঞ্জসহ সুন্দরবনের আশপাশে লোকালয়ের ট্যুরিস্ট স্পটগুলোতে দেশি-বিদেশি ইকোট্যুরিস্টদের নিরাপত্তা ও বন্যপ্রাণিসহ বনজ সম্পদ রক্ষা করা কঠিন হয়ে দাঁড়ায়। সেজন্য এবার সুন্দরবন বিভাগের সব কর্মকর্তা- কর্মচারীর ঈদের ছুটি বাতিল করা হয়েছে। একই সঙ্গে ইউএসএআইডি’র অর্থায়ানে সুন্দরবনে পরিচালিত আধুনিক প্রযুক্তি নির্ভর পাহারা ‘স্মার্ট প্রেট্রোলিং’ চলমান থাকবে।

আরও পড়ুন:

‘১২০ টাকায় ছুরি কিনি, পেটের বাম পাশে আঘাত করি’

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী