ভারতে ৭ বছর কারাভোগ শেষে দেশে ফিরলো ৩ নারী

বেনাপোল প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০১৬, ১৬:৩৩আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৬, ১৬:৩৮

ভারতে ৭ বছর কারাভোগ শেষে দেশে ফিরলো ৩ নারী `ভালো’ কাজের আশায় ৭ বছর আগে পাচার হওয়া ৩ নারীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ‘ট্রাভেল পারমিটের’ মাধ্যমে ফেরত দিলো ভারতীয় পুলিশ।
শুক্রবার বিকাল ৩টার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদেরক বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন।
ফেরত আসা নারীরা হলেন-খুলনার ৪নং ঘাট এলাকার আব্দুল আজিজের মেয়ে কুলসুম বেগম (২৩), নড়াইলের নাড়াগাতি এলাকার নাসির সর্দারের মেয়ে রূপা খাতুন (২৪) ও খুলনার রূপসা থানার ক্লাবরোড এলাকার মহসিন শেখের মেয়ে নাসরিন সুলতানা (২৫)।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইকবাল হাসান জানান, ফেরত আসা নারীদেরকে বেনাপোল পোর্ট থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। এখান থেকে যশোর মহিলা আইনজীবি সমিতি নামে একটি এনজিও সংস্থা তাদেরকে গ্রহণ করে পরিবারের কাছে পৌঁছে দেবে।

যশোর মহিলা আইনজীবী সমিতির অ্যাডভোকেট নাসিমা খাতুন জানান, দরিদ্র পরিবারের মেয়ে হওয়ায় ভালো কাজের সন্ধানে ৭ বছর আগে দালালের মাধ্যমে অবৈধ পথে ভারতের কেরালা যায় তারা। এসময় অবৈধভাবে বসবাসের অভিযোগে সেখানকার পুলিশ তাদের আটক করে। পরে সেখান থেকে কৈকাল নামের একটি এনজিও তাদের ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিশেষ ‘ট্রাভেল পারমিটে’ তাদের দেশে আনা হয়।

আরও পড়ুন: সুন্দরবনের কর্মকর্তা-কর্মচারীদের ঈদের ছুটি বাতিল

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম