বিএনপি নেতারা জঙ্গিদের সাফাই গাইছেন: হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০১৬, ১৬:০৩আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৬, ১৬:০৩

বিএনপি নেতারা জঙ্গিদের সাফাই গাইছেন: হানিফ বিএনপি নেতারা জঙ্গির পক্ষে সাফাই গাইছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেন,দেশের জনগণ এই মুহূর্তে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে কাজ করছে। এ কারণে সরকার জঙ্গি ও সন্ত্রাস দমনে কঠোর পদক্ষেপ নিয়েছে। সোমবার দুপুরে কুষ্টিয়ার নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বিএনপির নেতাদের উদ্দেশে মাহবুব আলম হানিফ বলেন, জঙ্গিদের জন্য তাদের এত মায়া কান্না কেন। তাহলে জনগণ কি ধরে নেবে এসব জঙ্গি কর্মকাণ্ডে বিএনপির মদদ আছে।

তিনি বলেন,বাংলাদেশে যেসব জঙ্গির তৎপরতা রয়েছে তার সঙ্গে বিএনপি-জামায়াতের মদদ আছে। বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের কথায় সেটা প্রমাণ হয়ে গেছে। তাদের মদদেই রাষ্ট্র ও সরকারকে ব্যর্থ করার জন্য পরিকল্পিতভাবে জঙ্গিবাদ ও সন্ত্রাস লালন হয়ে আসছে।  

এসময় কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খাঁন ও জেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন রাবি শিক্ষকসহ তিন হত্যাকাণ্ডের তদন্ত শেষ পর্যায়ে

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম