যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার খাতা পুনরায় মূল্যায়নের পর ১৪৩ জনের গ্রেড পরিবর্তন হয়েছে বলে জানা গেছে। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৪১ জন। অকৃতকার্য থেকে কৃতকার্য হয়েছেন ৩৯ শিক্ষার্থী।
শনিবার এ ফল প্রকাশ করে বোর্ড কর্তৃপক্ষ।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র বাংলা ট্রিবিউনকে জানান, ২০১৬ সালে পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ফলাফল গত ১৮ আগস্ট প্রকাশিত হয়। ১ লাখ ৩৫ হাজার ৪৬জন পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ৮ হাজার ৯২৯জন বিভিন্ন গ্রেডে পাস করেন।
ফল প্রকাশের পর কৃতকার্য ও অকৃতকার্য পরীক্ষার্থী মিলে ৩১ হাজার ৯৫৬জন তাদের খাতা পুনর্মূল্যায়নের জন্য আবেদন করেন। এরমধ্যে ১৪৩ জনের গ্রেড পরিবর্তন হয়েছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪১ জন।
তিনি আরোও জানান, এফ গ্রেড থেকে ৩৯জন শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে।
এদের মধ্যে এ পেয়েছে ২ জন, এ মাইনাস পেয়েছে ৭ জন, বি পেয়েছে ১৭ জন, সি পেয়েছে ৪ জন ও ডি পেয়েছে ৯ জন।
ডি গ্রেড পাওয়া দু’জনের ফলাফল পরিবর্তন হয়ে সি গ্রেডে উন্নীত হয়েছে।
সি গ্রেডের ৯জনের ফলাফল পরিবর্তন হয়েছে। এদের মধ্যে বি মাইনাস পেয়েছে ৮জন ও এ মাইনাস পেয়েছে ১জন।
বি গ্রেড থেকে ফলাফল পরিবর্তন হয়েছে ২৪জনের। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১জন, এ পেয়েছে ৩জন ও এ মাইনাস পেয়েছে ২০জন।
এ মাইনাস গ্রেড থেকে চেঞ্জ হয়েছে ৩১জনের ফলাফল। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২জন ও এ গ্রেড পেয়েছে ২৯জন।
এছাড়া এ গ্রেড থেকে ৩৮জনের ফলাফল পরিবর্তন হয়ে জিপিএ-৫ হয়েছে।
/এইচকে/
পড়ুন: এইচএসসির পুনঃনিরীক্ষার ফল প্রকাশ: সর্বোচ্চ পরিবর্তনে এবার ঢাকা বোর্ড








