সৎ বাবার চড়ে ৫ বছরের ছেলের মৃত্যু

খুলনা প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০১৬, ০০:৩০আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৬, ০০:৩০

খুলনা খুলনায় সৎ বাবার চড়ের আঘাতে সিয়াম নামে পাঁচ বছরের ছেলের মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যায় খুলনা মহানগরীর রাজবাধ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছেলের বাবা আবু সাঈদ সরদারকে ডুমুরিয়া থেকে গ্রেফতার করা হয়েছে।
হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএম মিজানুর রহমান জানান, রবিবার সন্ধ্যার দিকে কৈয়াবাজার রাজবাধ এলাকায় আবু সাঈদ তার ছেলে সিয়ামকে দুষ্টুমির শাস্তি দিতে মাথায় জোরে চড় মারলে শিশুটি সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে দ্রুত স্থানীয় ডাক্তারের কাছে নেওয়া হলে সেখানকার ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় শিশু সিয়ামের মা রাশিদা বেগম বাদী হয়ে হরিণটানা থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলায় আবু সাঈদ সরদারকে আসামি করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে রাত সাড়ে ৮টার দিকে ডুমুরিয়া থেকে তাকে গ্রেফতার করে।
পুলিশ আরও জানায়, সিয়ামের বাবা মো. শাহ আলম দেড় বছর আগে তাদেরকে ফেলে চলে যায়। এরপর সিয়ামের মা আবু সাঈদ সরদার নামে একজনকে বিয়ে করেন। সিয়ামের দুষ্টুমি নিয়ে তার সৎ বাবা আবু সাঈদ ক্ষুব্ধ ছিলেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সহকারী কমিশনার সোনালী সেন জানান, ঘটনার পর আবু সাঈদ পালিয়ে যায়। এরপর তার মোবাইল ফোন ট্র্যাকিং করে ডুমুরিয়া অবস্থান জানা যায়। পরে পুলিশ সেখানে গিয়ে তাকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: ভবদহে জলাবদ্ধতা নিরসনে স্বেচ্ছাশ্রম

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম