ঝিনাইদহে পুলিশসহ তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ঝিনাইদহ প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০১৬, ১৮:২০আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৬, ১৮:২০

আইন-আদালত ক্ষমতার অপব্যবহার ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঝিনাইদহ সদর থানার এএসআই আরিফ হোসেনসহ তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। মঙ্গলবার বিকালে ঝিনাইদহ আমলী আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা জাহাঙ্গীর এ আদেশ দেন।

মামলার অন্য আসামিরা হলেন হরিণাকুন্ডু উপজেলার আসমাউল হুসাইন ও শহরের পাগলাকানাই এলাকার রেহেনা খাতুন।

আদালত সূত্রে জানা যায়, হরিনাকুন্ডু উপজেলার শাখারীদহ গ্রামের আশির উদ্দিনের স্ত্রী হাসিনা খাতুনের কাছ থেকে দুদফায় ৫৫ হাজার টাকা ধার নেন সদর উপজেলার সাবেক বিন্নি গ্রামের দেলোয়ার রহমানের স্ত্রী রেহেনা খাতুন। দীর্ঘদিন ধরে টাকা পরিশোধ না করে রেহানা খাতুন সময়ক্ষেপন করতে থাকেন। পরে টাকা ধার নেওয়ার কথা অস্বীকার করেন। পরবর্তীতে রেহানা খাতুন টাকা দেবেন বলে ১১ সেপ্টেম্বর মোবাইল ফোনের মাধ্যমে ঝিনাইদহ শহরের পাগলাকানাই মোড়ে আসতে বলেন পাওনাদার হাসিনা খাতুনের ছেলে উজ্জল হোসেনকে। সেসময় ঝিনাইদহ সদর থানার এএসআই  আরিফ হোসেনকে দিয়ে অবৈধভাবে উজ্জল হোসেনকে গ্রেফতার করায়। এএসআই  আরিফ হোসেন মামলা হয়েছে বলে মিথ্যা অভিযোগ দিয়ে উজ্জল হোসেনকে থানায় নিয়ে যান। ঘটনাস্থলে থাকা আসমাউল হুসাইন নামে আরও একজন আরিফ হোসেনকে এ কাজে সহযোগিতা করেন। পরে থানা থেকে জোরপূর্বক সাদা কাগজে স্বাক্ষর নিয়ে উজ্জল হোসেনকে ছেড়ে দেওয়া হয়।

এ ঘটনায় উজ্জল হোসেনের বাবা আশির উদ্দিন বাদী হয়ে ঝিনাইদহ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে মামলা করেন।বিচারক মঙ্গলবার বিকাল ৪টার দিকে এএসআই  আরিফ হোসেন, রেহানা খাতুন ও আসমা-উল-হুসাইনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

আরও পড়ুন:
রাজশাহীতে মাদকের ছড়াছড়ি, আটকের চেয়ে ২০ গুণ বেশি বিক্রি

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের