ইয়াবা হাতে আটক হলেন এমপি লিটনের শ্যালকসহ চারজন

গাইবান্ধা প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০১৬, ১৯:০৩আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৬, ১৯:০৩

গাইবান্ধা জেলা গাইবান্ধায় এক সংসদ সদস্যের শ্যালকসহ চারজনকে ইয়াবা এবং বিদেশি মদসহ আটক করেছে ডিবি পুলিশ। আটক আবুল বাশার সোহাগ (৩৬) গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের বির্তকিত সংসদ সদস্য মো. মঞ্জুরুল ইসলাম লিটনের ছোট শ্যালক।  

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) ভোরে সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের সাতগিরি গ্রামের মাদক ব্যবসায়ী আব্দুস ছালাম ওরফে ঠসা ছালামের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হলেও মঙ্গলবার বিকালে সুন্দরগঞ্জ থানায় মামলা হলে বিষয়টি সাংবাদিকরা জানতে পারেন।

আটক  বাকি তিনজন হলেন বামনডাঙ্গা ইউনিয়নের প্যাইটকাপাড়া গ্রামের জহুরুল হক (৪২), রামজীবন ইউনিয়নের কাঁশদহ বাজারপাড়া গ্রামের মেহেদী হাসান বাবু (২৫) ও রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বালাপাড়া ইউনিয়নের গুয়াবাড়ি গ্রামের হাফিজার রহমান হাফিজ (৩৭)।

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি মো. শামীম হাসান সরদার জানান, দীর্ঘদিন ধরে আব্দুস ছালাম ওরফে ঠসা ছালাম তার বাড়িতে বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে আসছিলেন। এছাড়া তার বাড়িতে নিয়মিত বিভিন্ন মাদক ও ইয়াবা সেবন করা হতো। গোপন খবরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা, দুই বোতল বিদেশি মদ ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী আব্দুস ছালাম ঠসা ও তার পরিবারের লোকজন পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে জেলা ডিবি পুলিশের উপ-পরিদর্শক মাহবুবুর রহমান বাদী হয়ে একটি মামলা করেছেন।

আরও পড়ুন:

বগুড়ায় সীমান্তপথে ঢুকছে মাদক, ধরাছোঁয়ার বাইরে গডফাদাররা 

রাজশাহীতে মাদকের ছড়াছড়ি, আটকের চেয়ে ২০ গুণ বেশি বিক্রি

/বিটি/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম