বেনাপোলে আটকে আছে ১৪০ টন কাঁচা মরিচ, কোটি টাকার লোকসানে ব্যবসায়ীরা

বেনাপোল প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০১৬, ২১:৫৮আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৬, ২৩:৪৯







বেনাপোল বন্দর কাস্টমসের সিদ্ধান্তহীনতার কারণে বেনাপোলে ১৪০ টন আমদানিকৃত কাঁচা মরিচ দুই দিন ধরে আটকা পড়ে আছে। এতে আমদানিকারকের প্রায় কোটি টাকা লোকসান হয়েছে বলে অভিযোগ ওঠেছে। এদিকে ব্যবসায়ীরা একজোট হয়ে ক্ষতিপূরণ দাবি করে এবং বন্দর থেকে মাল না ছাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
এদিকে কাস্টমস কর্তৃপক্ষ বলছেন,আমদানি পণ্যের বাজার মূল্য যাচাইয়ে এই বিলম্ব হয়েছে। পরে মালামাল খালাস দেওয়া হয়েছে। এখন তারা না নিলে আমাদের করার কিছু নেই।
জানা যায়, গত ১৮ সেপ্টেম্বর ভারত থেকে বেনাপোল বন্দরে ৫ জন আমদানিকারক ১০ ট্রাকে প্রায় ১৪০ মেট্রিক টন কাঁচা মরিচ ভারত থেকে আমদানি করেন। যার বর্তমান বাজার মূল্য প্রায় দুই কোটি টাকা। কাঁচা মরিচ আমদানির সময় কাস্টমসের যুগ্ম কমিশনার মোস্তাফিজুর রহমান ওই পণ্যের চালান প্রথমে আমদানিতে বাধা দেন। পরে আবার অনুমতি দিলে মাল বেনাপোল বন্দরে প্রবেশ করে। এসময় তিনি কাঁচা মরিচের বাজার মূল্য যাচাইয়ের অযুহাত দিয়ে ওইদিন পণ্য খালাস দেননি। পরের দিন (১৯ সেপ্টম্বর) দুপুর ১টা পর্যন্ত কোনও সিদ্ধান্তও জানাননি। এতে গরমে মরিচ পঁচে খাবারের অনেকটা অনুপযুক্ত হয়ে পড়ে। ফলে ব্যবসায়ীরা সিদ্ধান্ত নেয় মাল বন্দর থেকে ছাড় করাবেন না এবং কাস্টমসের কাছে ক্ষতিপূরণ দাবি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন।

কাঁচামরিচ আমদানি কারকের প্রতিনিধি বেনাপোল বন্দরের সিঅ্যান্ডএফ ব্যবসায়ী উজ্জ্বল জানান, গত সপ্তাহেও কাঁচা মরিচ আমদানি হয়েছে যার প্রতি কেজির আমদানির মূল্য .৩৫ সেন্ট মূল্যে। কিন্তু কাস্টমস কর্তৃপক্ষ হঠাৎ করে জানান প্রতি কেজি .৭০ সেন্ট (অর্থ্যাৎ দ্বিগুন) মূল্য করতে হবে।

এছাড়া বাজার মূল্য যাচাই করার কথাও বলেন তিনি। এতে দুইদিন আমদানি পণ্য আটকে থেকে মাল পঁচে তাদের ব্যাপক ক্ষতি হয়েছে। এখন কাস্টমস কর্তৃপক্ষ বলছেন কেজি প্রতি .৪০ সেন্ট মূল্যে মাল খালাস নিতে। প্রথমে যদি তিনি এই সিদ্ধান্ত দিতেন তাহলে এই লোকশান হতো না।

বিষয়টি জানার জন্য কাস্টমস যুগ্ম কমিশনার মোস্তাফিজুর রহমানকে কয়েকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

বেনাপোল কাস্টমস হাউজের সহকারী রাজস্ব কর্মকর্তা গৌরাঙ্গ জানান, পণ্যের বাজার মূল্য যাচাইয়ে এই বিলম্ব হয়েছে। পরে মালামাল খালাস দেওয়া হয়েছে।

ক্ষতিগ্রস্ত আমদানিকারকেরা হলেন-আশিক এন্টারপ্রাইজ, হাফিজ এন্টারপ্রাইজ,ফয়সাল এন্টারপ্রাইজ, আরজি এন্টারপ্রাইজ ও মা ট্রেডিং।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম