দামুড়হুদায় মাদ্রাসাছাত্র নিখোঁজ

চুয়াডাঙ্গা প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০১৬, ১৮:১৩আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৬, ১৮:১৩

নিখোঁজ দু’দিন পেরিয়ে গেলেও চুয়াডাঙ্গার দামুড়হুদা থেকে নিখোঁজ মাদ্রাসাছাত্র তামিম হাসানের (১২)খোঁজ মেলেনি। বুধবার দুপুরে এ ব্যাপারে সাধারণ ডায়েরি করেছে তার পরিবারের লোকজন।
তামিম উপজেলার জুড়ানপুর গ্রামের জালাল মিয়ার ছেলে এবং মেহেরপুর ইসলামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার ছাত্র।
পারিবারিক সূত্রে জানা যায়, তামিম হাসান ঈদের ছুটি পেয়ে বাড়ি আসার পর মামা বাড়ি বেড়াত যায়। গত মঙ্গলবার (২০ আগস্ট) মামা বাড়ি থেকে ফেরার পথে সে নিখোঁজ হয়।
নিখোঁজ তামিমের বাবা জালাল মিয়া জানায়, তামিমকে উদ্ধার করতে মোবাইল ফোনে টাকা দাবি করা হযেছে।
তামিমের মামা সাইফুল ইসলাম বুধবার দামুড়হুদা থানায় একটি সাধারণ ডায়েরি করেছে।

দামুড়হুদা থানার ওসি আবু জিহাদ জানান, এ ব্যাপারে সাধারণ ডায়েরি করেছে নিখোঁজ তামিমের পরিবারের লোকজন। তাকে উদ্ধারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম