সাতক্ষীরায় সুন্দরবনে দুই জেলে অপহৃত

সাতক্ষীরা প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০১৬, ১৯:৫৫আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৬, ১৯:৫৫

Kidnap সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম সুন্দরবনের গহিনে নদীতে মাছ ধরার সময় দুই জেলেকে মুক্তিপণের দাবিতে অপহরণ করেছে বনদস্যু নোয়ামিয়া ভাই বাহিনীর সদস্যরা। ৭ দিনের মধ্যে মাথা পিছু ৩০ হাজার টাকা পরিশোধ না করলে জেলেদের হত্যার হুমকি দেওয়া হয়েছে।

বুধবার ভোর রাতে সুন্দরবনে কঠেশ্বর এলাকা থেকে জেলেদের অপহরণ করা হয়। অপহৃত জেলেরা হলেন- শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নং সোরা গ্রামের শহর আলী গাজীর ছেলে আমজাদ গাজী (৩৯) ও একই গ্রামের দাউদ গাজীর ছেলে লিটন গাজী (৩৩)।

অপহৃত জেলেদের  পরিবারের বরাত দিয়ে ওই ইউনিয়নের প্রাক্তন ইউপি সদস্য ফিরোজ হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, বন বিভাগ হতে অনুমতি নিয়ে সুন্দরবনে মাছ ধরার সময় নোয়ামিয়া ভাই বাহিনীর জেলেদের অপহরণ করে।

এ ব্যাপারে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক শোয়েব খান বাংলা ট্রিবিউনকে জানান, তিনি এমন কোনও অভিযোগ পাননি। তবে খোঁজ খবর নিয়ে দেখবেন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা মহসিন উদ্দিন জানান, গণমাধ্যমকর্মীদের কাছ থেকেই ঘটনাটি জেনেছি। আমি এ বিষয়ে কিছু জানি না।

আরও পড়ুন- 

ছেলের দেওয়া আগুনে অবশেষে মারা গেলেন বাবা
অদ্ভুত যত কৌশল মাদক পাচারে

/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম