সুন্দরবনে র‌্যাবের সঙ্গে জাহাঙ্গীর বাহিনীর বন্দুকযুদ্ধ

মংলা প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০১৬, ১৯:২৫আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৬, ১৯:২৫

বন্দুকযুদ্ধ সুন্দরবনের দুধমুখী এলাকায় র‌্যাবের সঙ্গে বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর বন্দুকযুদ্ধ হয়েছে। তবে এতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে বনদস্যুদের ফেলে যাওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে র‌্যাব।বৃহস্পতিবার বিকালে এ ঘটনা ঘটে।

র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর আদনান কবির জানান, সুন্দরবনে কয়েকটি দস্যু বাহিনীর কাছে জিম্মি থাকা জেলেদের উদ্ধারে ও দস্যু দমনে বুধবার সন্ধ্যা থেকে শুরু হওয়া বিশেষ অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার বিকালে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুধমুখী এলাকায় টহল দিচ্ছিল র‌্যাব সদস্যরা। এ সময় ওই এলাকায় আগে থেকে অবস্থান নেওয়া বনদস্যু জাহাঙ্গীর বাহিনী র‌্যাব সদস্যদের দেখতে পেয়ে গুলি ছুড়লে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়। আধাঘণ্টা ধরে চলা বন্দুকযুদ্ধের একপর্যায়ে দস্যুরা পিছু হটে বনের গহীনে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে একটি একনলা বন্দুক, একটি কাটা রাইফেল ও ১১ রাউন্ড তাজাগুলি উদ্ধার করা হয়। এ সময় আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় দস্যুদের ব্যবহৃত একটি আস্তানা। অপহৃত জেলেদের উদ্ধার ও দস্যু দমন না হওয়া পর্যন্ত র‌্যাবের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মেজর আদনান কবির।

আরও পড়ুন:

লশান হামলা: ৫ জঙ্গিসহ ৬ জনের লাশ জুরাইন কবরস্থানে দাফন 

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক