ঝিনাইদহ সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নিহত

ঝিনাইদহ প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০১৬, ০৯:৫৩আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৬, ০৯:৫৩

সীমান্ত ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে গিয়ে বিএসএফ’র গুলিতে জসিম মণ্ডল নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। তার বাড়ি চুয়াডাঙ্গা জেলার দর্শনাতে। বৃহস্পতিবার রাত ৩টার দিকে ভারতের অভ্যন্তরে হাজরাখাল এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি’র ৫৮ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম জানান, নিহত জসিম মণ্ডল সীমান্ত পার হয়ে ভারতের ৮’শ গজ ভেতরে হাজরাখাল এলাকায় প্রবেশ করে।

এ সময় সে হাজরাখাল বিএসএফ ক্যাম্পের একটি টহল দলের সামনে পড়ে।  বিএসএফ তাকে থামতে বললে সে পালানোর চেষ্টা করে। পরে বিএসএফ সদস্যরা তাকে গুলি করে।

আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভারতের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। বর্তমানে তার লাশ ভারতের হাসখালী থানায় রয়েছে। ময়নাতদন্ত শেষে পতাকা বৈঠকের মাধ্যমে লাশ ফেরত দেওয়া হবে বলে জানান বিজিবি কর্মকর্তা।

আরও পড়ুন:
আগুন সন্ত্রাসের আসামি খালেদা জিয়ারও বিচার হবে: প্রধানমন্ত্রী

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম