বাংলাদেশের চার জেলেকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার দুপুরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী সীমান্ত দিয়ে তাদের দেশে ফেরৎ পাঠানো হয়। ভারতের জলসীমায় অনুপ্রবেশের অভিযোগে মাস দেড়েক আগে দুটি ট্রলারসহ বিএসএফ তাদের আটক করে।
ফেরত আসা জেলেরা হলেন, পিরোজপুরের লালমিয়া, বাগেরহাটের লিয়াকত আলী, কক্সবাজারের জামাল উদ্দিন ও আয়াত উল্লাহ।
বাংলাদেশের পক্ষ থেকে তাদের গ্রহণ করেন বিজিবি’র নীলডুমুর ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এনামুল আরিফ সুমন। আরও উপস্থিত ছিলেন রিভারাইন বিজিবি’র লে. কমান্ডার তানভীর ও শ্যামনগরের ইউএনও আবু সায়েদ মো. মনজুর আলম। অন্যদিকে বিএসএফ’র পক্ষে উপস্থিত ছিলেন শমসেরনগর ক্যাম্পের এসি গিরিশ চন্দ্র সেন।
সাতক্ষীরা শ্যামনগর নীলডুমুর ১৭ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর মামুন জানান, এই চার জেলে গত আগস্টের প্রথম সপ্তাহে ট্রলারে করে সাগরে মাছ ধরতে যায়। সেখানে ট্রলার বিকল হয়ে পড়ায় ভাসতে ভাসতে ভারতের জলসীমানায় ঢুকে পড়েন তারা। তখন বিএসএফ তাদের আটক করে।
/এআরএল/
আরও পড়ুন:








