চুয়াডাঙ্গার দামুড়হুদায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে সেক্টর কমান্ডার পর্যায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হযেছে। সোমবার দুপুর ১টায় দর্শনা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সীমান্তে গুলি করে বাংলাদেশি মানুষ হত্যা না করে বিজিবির কাছে সোপর্দ করা, নারী শিশু ও মদক পাচার রোধ করা এবং উভয় দেশের সীমান্ত শান্ত রাখতে সীমান্তে যৌথ টহল জোরদার করার বিষয়ে আলোচনা হয়। এছাড়া উভয় দেশের সীমান্তবর্তী মানুষের মধ্যে সম্প্রীতি বজায় রাখতে সীমান্তবর্তী এলাকায় খেলা-ধুলা ও সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করার বিষয়েও আলোচনা হয়।
বৈঠকে বিজিবির কুস্টিয়া সেক্টর কমান্ডার উপ পরিচালক মাহবুবুর রহমান, চুয়াডাঙা-৬ ব্যাটালিয়ন বিজিবি পরিচালক মোহাম্মদ আমির মজিদ, সহকারী পরিচালক এএনএম নজরুল ইসলাম,কমান্ডিং অফিসার তাজুল ইসলাম এবং বিএসএফের পক্ষ থেকে কৃষ্ণনগর সেক্টর ডিআইজি শ্রী বানওয়ার লাল মেনা, সহকারী ডিআইজি এসবি মুখার্জি, কমান্ডেন্ট বিএস পাংটি, কমান্ডেন্ট মহেন্দ্র কুমারসহ ৮ সদস্যের প্রতিনিধিদল উপস্থিত ছিলেন।
/এমডিপি/








