আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত হওয়ার ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামি বখতিয়ার হোসেনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার বিকালে শহরের কোর্ট স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি ঝাউদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান।
কুষ্টিয়া গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম বলেন, ‘সোমবার বিকালে কুষ্টিয়া শহরের কোর্ট স্টেশন এলাকায় আজমেরী হোটেলের সামনে থেকে বখতিয়ার হোসেনকে গ্রেফতার করা হয়।’
প্রসঙ্গত, শনিবার (২৪ সেপ্টেম্বর) আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের মাছপাড়া গ্রামে সকালে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য কেরামত আলী এবং সাবেক চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বখতিয়ার হোসেনের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় দেশি অস্ত্র ও গোলাগুলির ঘটনা ঘটে।
সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ও ধারালো অস্ত্রের আঘাতে ইমান আলী মণ্ডল (৪২) ও শাহাবুদ্দিন (৪৫) নিহত হন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়। ঘটনার পরদিন রবিবার বিকালে নিহত ইমান আলীর চাচাতো ভাই কামরুল হাসান বাদী হয়ে ৭৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করে হত্যা মামলা করেন।
- যশোরে যুবলীগকর্মীর গাড়িতে বোমা হামলা, আহত ৫
- মতিঝিলে যুবলীগকর্মী হত্যাকাণ্ড: এজাহারের বাইরে পাঁচজনকে ঘিরে তদন্ত
/এমও/






