যশোরে যুবলীগকর্মীর গাড়িতে বোমা হামলা, আহত ৫

যশোর প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০১৬, ২৩:৪৪আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৬, ২৩:৪৪

যশোর শহরে যুবলীগকর্মী ম্যানসেলের গাড়ি লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এতে তিনিসহ গাড়িতে থাকা পাঁচজন গুরুতর আহত হয়েছেন। তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার রাত সোয়া ১০টার দিকে শহরের রেল রোড চারখাম্বার মোড়ে এ ঘটনা ঘটে। যশোরে যুবলীগকর্মীর গাড়িতে বোমা হামলা, আহত ৫
আহতরা হলেন- যুবলীগকর্মী এবং ষষ্ঠীতলা এলাকার আলমাস হোসেনের ছেলে ম্যানসেল (২৮), শওকত অলীর ছেলে সাদী (২৭), আব্দুর রহিমের ছেলে শাকিব (২৮), পুরাতন কসবা কাজীপাড়া এলাকার তৌহিদ কাজীর ছেলে রাকিব (২৭) ও শংকরপুর এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে আকাশ (২৮)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ম্যানসেল ও তার সঙ্গীরা রাত ১০টার পর সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহিত কুমার নাথের অফিস থেকে বেরিয়ে প্রাইভেটকারে (ঢাকামেট্রো গ-১১-১৩৮৯) ষষ্ঠিতলার বাড়িতে ফিরছিলেন। ফেরার পথে চারখাম্বার মোড়ে পৌঁছালে আগে থেকে সেখানে থাকা সন্ত্রাসীরা গাড়িটি লক্ষ্য করে ৮-১০টি বোমা ছুড়ে পালিয়ে যায়। বোমার আঘাতে গাড়ির সামনের বাম দিকের গ্লাস ভেঙে যায়। এসময় ভেতরে থাকা পাঁচ আরোহীর সবাই আহত হন।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কাজল মল্লিক জানান, আহতদের অবস্থা তেমন গুরুতর নয়।তাদের চিকিৎসা চলছে।
কোতয়ালী থানার ওসি ইলিয়াস হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, খবর পেয়ে তিনি ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে কে বা কারা কী কারণে এই হামলা চালিয়েছে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না।
প্রসঙ্গত, গত ১৩ আগস্ট যশোর রেল জংশনের কাছে ম্যানসেলের গাড়ি লক্ষ্য করে একদফা বোমা ও গুলি ছুড়েছিল প্রতিপক্ষ। কিন্তু সে যাত্রা তার কোনও ক্ষতি হয়নি।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের