দোকানে বসা নিয়ে আ.লীগ-জাসদ সংঘর্ষ, আহত ২০

কুষ্টিয়া প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০১৬, ১৪:৫৯আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৬, ১৫:০৫

কুষ্টিয়ার মিরপুরের পল্লীতে দোকানে বসাকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ ও জাসদ সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার আমলা ইউনিয়নের পারমিটনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। দোকানে বসা নিয়ে আ.লীগ-জাসদ সংঘর্ষ, আহত ২০
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দোকানে বসাকে কেন্দ্র করে আওয়ামী লীগের সমর্থক ঝন্টু ও জাসদ সমর্থক রাজা মাস্টার পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। পরে ঝন্টুর লোকজন দেশীয় অস্ত্র নিয়ে রাজা মাস্টারের বাড়িতে হামলা চালায়। এ সময় তারা রাজা মাস্টারের লোকজনকে উদ্দেশ্য করে এক রাউন্ড গুলি ও দুটি বোমার বিস্ফোরণ ঘটালে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। প্রায় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে রাজা মাস্টার গ্রুপের ১৫ জন ও ঝন্টু গ্রুপের ৫জন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এ ব্যাপারে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম