যশোরে গুলিতে নিহত ১

যশোর প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০১৬, ১০:১৪আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৬, ১০:১৬

যশোরে গুলিতে নিহত ১ যশোর-ঝিনাইদহ সড়কে দুই সন্ত্রাসী দল ও পুলিশের মধ্যে গুলি বিনিময়ের ঘটনায় অজ্ঞাত (৩৮) এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার রাতে এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, গত ২৬ সেপ্টেম্বর যশোরের বাঘারপাড়ায় ছিনতাইকালে যে তিন ব্যক্তি গণপিটুনির শিকার হয়েছিল, তাদের মধ্যে নিহত ব্যক্তির চেহারার মিল রয়েছে। আজাদুর রহমান টোকন নামে ওই ব্যক্তিকে পুলিশ হেফাজতে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে যশোর জেনারেল হাসপাতালে আনার পথে গত ২৭ সেপ্টেম্বর বেলা তিনটার দিকে তার সহযোগীরা বোমা ফাটিয়ে ছিনিয়ে নিয়ে যায়।
আজাদুর ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার মকিমপুর গ্রামের আব্বাস মন্ডলের ছেলে। তিনি অস্ত্র মামলায় দশ বছরের সাজাপ্রাপ্ত ফেরারি আসামি।
কোতোয়ালী থানার ওসি ইলিয়াস হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, বুধবার গভীর রাতে যশোর-ঝিনাইদহ সড়কে দুই সন্ত্রাসী দলের মধ্যে গোলাগুলি হচ্ছে এমন খবর পায় পুলিশ। পরে রাত ২টার দিকে পুলিশ ঘটনাস্থল মথুরাপুর ফিলিং স্টেশনের প্রায় ৫০০ গজ দূরে অবস্থান নেয়। এ সময় সন্ত্রাসীদের ছত্রভঙ্গ করতে পুলিশ পাঁচ রাউন্ড গুলিবর্ষণ করে। পরে সন্ত্রাসীরা পালিয়ে গেলে সেখান থেকে অজ্ঞাত ওই ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে জেনারেল হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসির দাবি, ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক এম আবদুর রশিদ জানান, অজ্ঞাত ওই ব্যক্তি মাথায় এক রাউন্ড গুলিবিদ্ধ হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম