সাতক্ষীরায় হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন

সাতক্ষীরা প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৫৪আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৫৯

সাতক্ষীরায় হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন সাতক্ষীরায় এক ব্যক্তিকে হত্যার দায়ে পাঁচজনকে যাবজ্জীবন ও একজনকে পাঁচবছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আশরাফুল ইসলাম এ রায় ঘোষণা করেন। 

সাতক্ষীরা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ওসমান গনি এ তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, রাশেদ, জাহাঙ্গীর, নজরুল, নুর ইসলাম ও মোতালেব। এছাড়া কামরুল ইসলাম নামে অন্য একজনকে পাঁচবছরের কারাদণ্ডাদেশ দেন আদালত। এ মামলায় দুজন খালাস পেয়েছেন। তারা হলেন, আবু তালেব ও আশারত।

অ্যাডভোকেট ওসমান গনি জানান, ১৬ বছর আগে সাতক্ষীরা সদর উপজেলার দেবনগর মাঠে একটি ফুটবল ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু ওইদিন প্রাকৃতিক দুর্যোগের কারণে খেলা হয়নি। খেলা দেখতে গিয়ে বাড়ি ফেরার পথে দেবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে আগে থেকে ওৎ পেতে থাকা ওই আসামিরা আনারুল ইসলামকে গলা কেটে হত্যা করে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়। ১৭ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আজ  আদালত পাঁচজনকে যাবজ্জীবন ও একজনের পাঁচবছরের কারাদণ্ডাদেশের রায় ঘোষণা করেন।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম