সাতক্ষীরা-কা‌লিগঞ্জ সড়‌কে বাস চলাচল বন্ধ

সাতক্ষীরা প্রতিনিধি
০১ অক্টোবর ২০১৬, ১৪:০৮আপডেট : ০১ অক্টোবর ২০১৬, ১৪:০৮



সাতক্ষীরা জেলা সাতক্ষীরায় বাস শ্রমিকদের মারধ‌রের প্রতিবাদে কালিগঞ্জ- সাতক্ষীরা  মহাসড়কে বাস চলাচল বন্ধ ক‌রে দিয়েছেন বিক্ষুদ্ধ শ্রমিকরা। শ‌নিবার সকালে কা‌লিগঞ্জ বাস টা‌র্মিনা‌লে যানজট সৃ‌ষ্টির কার‌ণে বর্ডার গার্ড বাংলাদেশের (বি‌জি‌বি) সদস্যরা বাস শ্র‌মিক‌দের মারধর ক‌রেন। এরপ‌রেই বিক্ষুব্ধ শ্র‌মিকরা মহাসড়‌কে বাস চলাচল বন্ধ ক‌রে দেন।

বাস মালিক ও শ্রমিকরা জানান, বিজিবির ১৭ ব্যাটালিয়নের কয়েকজন সদস্য  সাতক্ষীরার দিকে যাওয়ার পথে কালিগঞ্জ বাস টার্মিনালের পাশে সড়কে বাস জট দেখে থেমে যান। পরে  তারা শ্রমিকদের  মারধরও করেন। এ সময় বিজিবি সদস্যরা কমপক্ষে দুটি গাড়ির গ্লাস ভাঙচুর করে বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

বাস মালিক সমিতির আঞ্চলিক নেতা আজিজ আহমেদ পুটু জানান, বিজিবির লাঠির আঘাতে আহত হয়েছেন স্টার্টার মিহির মিত্র,  শ্রমিক আবদুস সাত্তার,  চালক মহসিন আলী ও কামরুল ইসলামসহ বেশ কয়েকজন। এ ঘটনার পরপরই বিক্ষুব্ধ শ্রমিকরা সব রুটে বাস চলাচল বন্ধ করে দেন।

শ্রমিকরা জানান , এ ঘটনার কিছু সময় পর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

এ ব্যাপা‌রে বি‌জি‌বির ১৭ ব্যাটা‌লিয়‌নের অ‌ধিনায়ক লে. ক‌র্নেল এনামুল আ‌রিফ সুমন জানান, সেখা‌নে যানজট ছিল। তা‌দের‌কে সড়ক প‌রিষ্কার কর‌তে বলা হ‌য়ে‌ছিল। বিষয়‌টি পু‌লি‌শ‌কেও জানা‌নো হয়। ত‌বে, কোন শ্র‌মিক‌কে মারধর করা হয়‌নি।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লস্কর জায়াদুল হক জানান, বাস চলাচল এখনো বন্ধ রয়েছে। 

আরও পড়ুন- 


৩৩ মিনিটের অভ্যর্থনা, ৬ ঘণ্টার যানজট!

/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম