যশোরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সদস্য আত্মসমর্পণ করেছে বলে জানিয়েছে পুলিশ। তারা একই পরিবারের সদস্য। সোমবার তারা পুলিশের কাছে আত্মসমর্ণ করে।
পুলিশ সুপার আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘ওই তিন জন আনুষ্ঠানিকভাবে বেলা ১২টায় আত্মসমর্পণ করেছে।
আত্মসমর্পণকারীরা হলেন, তানজিব ওরফে আশরাফুল, তার ভাই তানজির, বোন মাসুমা আক্তার। তাদের বাবার নাম আব্দুল আজীজ। তারা যশোর শহরের পুরাতন কসবা কদমতলা এলাকার বাসিন্দা।
এর আগে জেলা পুলিশ এই তিন ব্যক্তিসহ মোট ১১ জনের পরিচয় দিয়ে ধরিয়ে দেওয়ার জন্য পোস্টার ছাপায়।
পুলিশ জানায়, এ পরিবারের ছয় সদস্য জঙ্গি কার্যক্রমের সঙ্গে যুক্ত। জঙ্গি সন্দেহে ধরিয়ে দেওয়ার জন্য করা পোস্টারে এই পরিবারের ৬ সদস্যের ছবি ছাপানো হয়।
আত্মসমর্পণ না করা বাকি তিন সদস্য হলেন আরকে বোন মাকসুদা, তার স্বামী শাকীর আহমেদ, মাসুমার স্বামী নাজমুল হাসান।
/এনএস/এইচকে/
পড়ুন: জাহাজ নির্মাণে বৈশ্বিক চাহিদার সুযোগ কাজে লাগাতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী








