জাহাজ নির্মাণে বৈশ্বিক চাহিদার সুযোগ কাজে লাগাতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

খুলনা প্রতিনিধি
০২ অক্টোবর ২০১৬, ১৭:১৫আপডেট : ০২ অক্টোবর ২০১৬, ১৭:১৫

খুলনায় স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘দেশে প্রথম যুদ্ধ জাহাজ নির্মাণসহ ৭১৯টি জাহাজ নির্মাণ করে খুলনা শিপাইয়ার্ড সক্ষমতা প্রমাণ করেছে। সেই কারণেই কোরিয়া, নেদারল্যান্ড, তুরস্কসহ বন্ধু প্রতিম দেশগুলো যৌথ উদ্যোগে কাজ করতে আগ্রহী হয়ে উঠেছে। জাহাজ নির্মাণে বিশ্ববাজারে ক্রমবর্ধমান চাহিদার সুবর্ণ সুযোগ আমাদের কাজে লাগাতে হবে।’

রবিবার দুপুরে খুলনা শিপইয়ার্ডে বাংলাদেশ কোস্টগার্ডের জন্য তিনটি ইনশোর প্যাট্রোল ভেসেলের কিল লেইং অনুষ্ঠানে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি জানান, ইনশোর প্যাট্রোল ভেসেল নির্মিত হলে বিশাল সমুদ্রসীমায় নিরাপত্তা, সম্পদ আহরণ ও সুষ্ঠু ব্যবস্থাপনায় বাংলাদেশ কোস্টগার্ডের উপর অর্পিত দায়িত্ব পালন আরও  সহজতর হবে। ৫০ দশমিক ৪০ মিটার দৈর্ঘ্য ও ৭ দশমিক ৫০ মিটার প্রস্থের ২৩ নট গতি সম্পন্ন এই ইনশোর প্যাট্রোল ভেসেল তিনটি নির্মাণ করতে ব্যয় হবে ২৭০ কোটি টাকা।  দেশে নির্মিতব্য এই ইনশোর প্যাট্রোল ভেসেল দেশের মধ্যে বৃহত্তম।

মন্ত্রী আরও জানান, খুলনা শিপইয়ার্ড ইতোমধ্যেই পাঁচটি যুদ্ধ জাহাজ, পাঁচটি প্যাট্রোল ক্রাফট সফলভাবে নির্মাণ করে নৌবাহিনীকে হস্তান্তর করেছে এবং দুইটি লার্জ প্যাট্রোল ক্রাফট নির্মাণ করছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান এমপি, খুলনা সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আনিছুর রহমান বিশ্বাস, খুলনা শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক কমডোর কে কামরুল হাসান, নৌবাহিনীর সহকারী প্রধান রিয়ার অ্যাডমিরাল এসএএমএ আবেদীন, কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল এএমএম এম আওরঙ্গজেব চৌধুরী, র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক-উজ-জামান প্রমুখ।

আরও পড়ুন:
দল যদি নতুন নেতৃত্ব নির্বাচন করে, সানন্দে মেনে নেব: শেখ হাসিনা

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম