অত্যাধুনিক মোবাইল ট্রান্সমিশন ডিভাইসসহ যুবক আটক

যশোর প্রতিনিধি
০৪ অক্টোবর ২০১৬, ০৭:১৭আপডেট : ০৪ অক্টোবর ২০১৬, ০৭:১৭

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা অত্যাধুনিক মোবাইল ট্রান্সমিশন ডিভাইস যুক্ত ৪৮টি টি-শার্টসহ এক যুবককে আটক করেছে। আটক যুবকের নাম মো. দীন ইসলাম (২৪)। তিনি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার সমেশপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে।
যন্ত্রপাতিসহ আটক যুবক সোমবার দুপুরে বিজিবি ২৬ ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যা ৬টার দিকে যশোরের বেনাপোল সীমান্ত এলাকা থেকে আটক করা হয়।

বিজিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, দীন ইসলাম ভারত থেকে মোবাইল ট্রান্সমিশন ডিভাইস যুক্ত ৪৮টি টি-শার্ট, ডলার ও ভারতীয় মুদ্রা নিয়ে আসছিলেন। ২৬ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোহাম্মদ লিয়াকত আলীর নেতৃত্বে বেনাপোল আইসিপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে।

বিজিবি ও গোয়েন্দা সংস্থার যৌথ জিজ্ঞাসাবাদে আটক যুবক জানিয়েছে, জব্দ যন্ত্রপাতির মাধ্যমে মোবাইল ফোনের সিম ব্যবহার করে গোপনভাবে তথ্য পাচারের কাজ করা হয়। আটক যুবক ও জব্দ মালামাল সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম